নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ রবিবার আগরতলা রবীন্দ্রশতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী ড: মানিক সাহার উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সম্মাননা প্রদান করা হয়৷ বিধানসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠনের পর রবিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দলের তরফ থেকে দলীয় কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়৷ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ সর্বস্তরের নেতা মন্ত্রী বিধায়ক সহ কার্যকর্তারা উপস্থিত ছিলেন৷ এদিন কার্যকর্তা সম্মাননা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য প্রত্যেক কার্যকর্তাকে সাংগঠনিক অনুশাসন মেনে চলার পরামর্শ দিয়েছেন৷ তিনি বলেন অনুশাসন মেনে চললেই সংগঠন শক্তিশালী হবে৷ তিনি বলেন বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার ক্ষেত্রে কার্যকর তারা যে ভূমিকা পালন করেছেন তা খুবই প্রশংসনীয়৷ তবে বিধানসভায় জয়লাভ করে বসে থাকলে চলবে না আসন্ন লোকসভা নির্বাচন সহ অন্যান্য নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে৷ তিনি বলেন যেসব বুথ তুলনামূলকভাবে দুর্বল সেই সব এলাকা চিহ্ণিত করে সেগুলিকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করতে হবে৷ প্রদেশ সভাপতি বলেন রাজ্যে যাতে কোথাও এখন আর বিজয় মিছিল সংঘটিত না করা হয় সেই নির্দেশ মেনে চলতে হবে৷ তিনি বলেন যারা আমাদেরকে ভোট দিয়েছেন তারা যেমন আমাদের আপনজন ঠিক তেমনি যারা ভোট দেননি তাদেরকেও আপন করে নিয়ে তাদের মন জয় করতে হবে৷ রাজ্যের সর্বত্র শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে কার্যকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷

দলীয় কর্মীদের অনুশাসন মেনে চলার আহ্বান বিজেপি প্রদেশ সভাপতির
Tags:
Releated Posts
ত্রিপুরায় ৭২ ঘণ্টার বনধের ডাক, খোয়াই ও তেলিয়ামুড়ায় সড়ক-রেল অবরোধ
আগরতলা, ১২ জুন : পুনর্বাসন চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ-এর ডাকা ৭২ ঘন্টার বনধকে ঘিরে…
নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী
নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…
(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু, ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…
বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই
আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…


















