News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস, করিমগঞ্জের আসিমগঞ্জে শিক্ষামন্ত্রীর কুশপুতুল দাহ
Image

মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস, করিমগঞ্জের আসিমগঞ্জে শিক্ষামন্ত্রীর কুশপুতুল দাহ

করিমগঞ্জ (অসম), ১৮ মার্চ (হি.স.) : মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ অব্যাহত । আজ শনিবার এনিয়ে করিমগঞ্জ জেলার আসিমগঞ্জে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র সংস্থা মাই‌নো‌রে‌টি স্টু‌ডেন্টস ফেডা‌রেশন (এমএসএ‌ফ) ।

নির্দিষ্ট সূচি অনুযায়ী শনিবার দুপু‌রে এমএসএ‌ফের বরাক ভ‌্যা‌লি জো‌নের ইনচার্জ বদরুল হ‌কের নেতৃ‌ত্বে প্রায় তিন শতা‌ধিক ছাত্র অ‌ভিবাবক সহ সংস্থার কর্মকর্তারা এক বি‌ক্ষোভ মি‌ছিলযো‌গে এলাকার রাজপথ প‌রিক্রমা শে‌ষে আ‌ছিমগঞ্জ বাজার তেমাথায় রা‌জ্যের শিক্ষামন্ত্রী র‌ণোজ পেগুর কুশপুতুল দাহ করে বি‌ক্ষোভ প্রদর্শন ক‌রেন।‌

অনু‌ষ্টিত পথ সভায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের চি‌হ্নিত ক‌রে শা‌স্তির দা‌বি তোলা হয়। সভায় এমএসএ‌ফের বরাক ভ‌্যা‌লি জো‌নের ইনচার্জ বদরুল হক বলেন, পরীক্ষার্থী‌দের জীবন নি‌য়ে ছি‌নি‌মি‌নি খেলার অ‌ধিকার কারও নেই । মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত করতে গিয়ে চূড়ান্ত ভাবে ব্যর্থ হয়েছে সেবা । প্রশ্নপত্র কা‌ন্ডের নেপ‌থ্যে গ‌ভির ষড়যন্ত্র র‌য়ে‌ছে বলে দাবি তোলেন তিনি । সঠিক তদন্তক্রমে যদি সরকারের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে গণতান্ত্রিক ভাবে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি ।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top