News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঠ পাচারকারীদের ফেলে যাওয়া বন্দুক উদ্ধার
Image

কাঠ পাচারকারীদের ফেলে যাওয়া বন্দুক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷গোপন সংবাদের ভিত্তিতে বিশালগড় ফরেস্ট অরিসের রেঞ্জ অফিসার সুব্রত সেনের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা অভিযান চালিয়ে বেশকিছু চোরাই কাঠ উদ্ধার করতে সক্ষম হয়৷  গোপন সংবাদের ভিত্তিতে বন দপ্তরের কর্মীরা শুক্রবার সন্ধ্যায় বিশালগড় থানার অন্তর্গত গোপিনগর নদী লাখ এলাকার বাসিন্দা জসীম উদ্দীনের বাড়িতে অভিযান চালায়৷ জসীম উদ্দিনের ঘরের পিছন থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ চোরাই কাঠ৷ তবে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয় জসীম উদ্দিন৷ তবে বাড়িতে থাকা অন্যান্যরা এই চোরাই কাঠের মালিক কে জানে না বলে জানায় বন দপ্তরের কর্মীদের৷ পরবর্তী সময় বন দপ্তরের কর্মীরা এই চোরাই কাঠ গুলি উদ্ধার করে বিশালগড় ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে যায়৷ অবৈধ কাঠ গুলির বাজার মূল্য এক লক্ষ টাকার উপর হবে বলে জানান রেঞ্জ অফিসার সুব্রত সেন৷ আগামী দিনেও ওনাদের এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানান তিনি৷
শনিবার কাক ভোরে কাঠ পচারকারীদের আটক করতে গিয়ে নতুন অভিজ্ঞতা হলো বন কর্মীদের৷ কোন কর্মীদের দেখে গাদা বন্দুক ফেলে পালিয়ে যায় কাঠ পাচারকারীরা৷ ঘটনা তেলিয়ামুড়ার ব্রহ্মছড়া এলাকায়৷  অবৈধ কাঠ পাচারকারীদের হাতে এবার দেশি বন্দুক৷ পাচারকারীরা প্রতিরোধ মোকাবিলা করার জন্য দেশি বন্দুক ব্যবহার করছে কাঠ পাচারকারীরা৷ এমনই ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া গ্রামে৷৷ ঘটনার বিবরণ দিয়ে এক ফরেস্ট আধিকারিক জানান, গোপন সংবাদে খবর আসে বালুছড়া এলাকা দিয়ে অবৈধ কাঠ পাচার হবে৷ এই খবরের ভিওিতে বনকর্মীরা বালুছড়া এলাকায় শনিবার কাক ভোরে এ্যাম্বুসে বসে৷  বনকর্মীরা দীর্ঘ সময় এ্যাম্বুসে বসে থাকে৷   শনিবার সকাল ৫ টা ৩০ মিনিট নাগাদ প্রত্যক্ষ করে দুই উপজাতি যুবক বাইসাইকেল করে চেরাই কাঠ নিয়ে আসছে৷ তখন অপর এক যুবকের হাতে দেশী বন্দুক ছিল বলে জানান ওই ফরেস্ট আধিকারিক৷ পাচারকারীরা বনকর্মীদের প্রত্যক্ষ করে  বাইসাইকেলে থাকা কাঠ ফেলে বন্দুক নিয়ে জঙ্গলে পালিয়ে যায়৷  পাচারকারীরা বন্দুকটি জঙ্গলে রেখে দেয়৷  বিষয়টি তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসারকে জানানো হয়৷ এদিকে রেঞ্জ অফিসার বিষয়টি অবগত হয়ে তেলিয়ামুড়া থানায় জানান৷  অবৈধ কাঠ পাচারকারীদের হাতে দেশী বন্দুকের সংযোজনের বিষয়টি নিয়ে ভাবিয়ে তুলছে বনকর্মীদের৷

Releated Posts

শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…

ByByReshmi Debnath Jun 18, 2026

স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…

ByByReshmi Debnath Jun 17, 2026

ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ

আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…

ByByReshmi Debnath Jun 17, 2026

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top