News Flash

  • Home
  • Uncategorized
  • ২০১৭ সালের মধ্যে খাদ্য শষ্য উৎপাদনে লক্ষ্যমাত্রা পূরণের পদক্ষেপ নিয়েছি ঃ কৃষিমন্ত্রী
Image

২০১৭ সালের মধ্যে খাদ্য শষ্য উৎপাদনে লক্ষ্যমাত্রা পূরণের পদক্ষেপ নিয়েছি ঃ কৃষিমন্ত্রী

farmersনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ ডুকলী পঞ্চায়েত সমিতির মিলনায়তনে আজ থেকে তিনদিন ব্যাপী উদ্যান বিষয়ক উৎপাদিত বিভিন্ন জাতের সব্জী প্রদর্শনী প্রতিযোগিতা ও কৃষক সম্মেলন শুরু হয়েছে৷ চলবে ১১ মার্চ পর্যন্ত৷ এতে প্রায় ২৫০ জন কৃষকের উৎপাদিত বিভিন্ন জাতের সব্জী প্রদশিত হচ্ছে৷ কৃষক সম্মেলনে অংশ নিয়েছেন ১০০ জন কৃষক প্রতিনিধি৷
প্রদীপ জ্বেলে এই সম্মেলনের উদ্বোধন করে কৃষিমন্ত্রী অঘোর দেববর্মা কম জমিতে কি করে বেশী ফসল ফলানো যায় তা ভেবে দেখতে কৃষি বিজ্ঞানী ও কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, কৃষকরা যাতে কৃষি কাজের মাধ্যমে নিজেদের পায়ে দাঁড়াতে পারেন ও ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পথ দেখাতে পারেন সেই লক্ষ্যে আমরা কৃষি বিজ্ঞানীদের পরামর্শ নিয়ে এগিয়ে যেতে চাইছি৷ তিনি বলেন, এখন রাজ্য বছরে প্রায় ৮ লক্ষ মেট্রিকটন খাদ্য শষ্য উৎপাদন হয়৷ আমরা ২০১৭ সালের মধ্যে খাদ্য শষ্য উৎপাদনে লক্ষ্যমাত্রা পূরণের পদক্ষেপ নিয়েছি৷ কৃষিমন্ত্রী বলেন, ভারতবর্ষ কৃষি প্রধান দেশ৷ কিন্তু স্বাধীনতার ৬৯ বছর পরও কেন্দ্রীয় সরকার কৃষিনীতি প্রণয়ন করেনি৷ তাই গোটা দেশে আজ কৃষিতে সমস্যা রয়েছে৷ ফসলের ন্যায্য দাম না পেয়ে, ঋণ ফেরত দিতে না পেরে দেশের নানা রাজ্যে কৃষকরা অত্মহত্যা করছে৷ রাজ্যে চাষ বাসের অতীত ইতিহাস তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, ষাট সত্তরের দশকে রাজ্যে কৃষির অবস্থা আজকের মত ছিল না৷ ১৯৮৭ সালের পর আমরা মাটি ও মানুষ এই দুটি মিলিয়ে রাজ্যে কৃষির যে জরাজীর্ণ অবস্থা ছিল তার পরিত্রাণের প্রচেষ্টা চালচ্ছি৷ আমরা সকলের সহযোগিতা নিয়ে কৃষিতে আরো এগিয়ে যেতে চাই৷ আধুনিক প্রথায় চাষাবাদ ও উৎপাদিত কৃষি সামগ্রীর উপর ভিত্তি করে রাজ্যে নানা শিল্প কারখানা গড়ে তুলতে চাই৷
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বিধায় ক রাজকুমার চৌধুরী বিবিন্ন জাতের ফল, সব্জী, শষ্য চাষের পাশাপাশি নানা জাতের ফুলচাষ করার উপর গুরুত্বারোপ করেন৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top