News Flash

  • Home
  • খেলা
  • প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াকু জয় ভারতের
Image

প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াকু জয় ভারতের

মুম্বই, ১৭ মার্চ (হি.স.): অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে লড়াকু জয় ভারতের । শুক্রবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে প্রথমে ওয়াংখেড়েতে শামি-সিরাজের দাপটে অস্ট্রেলিয়াকে মাত্র ১৮৮ রানে আটকে রাখা । এরপর জয়ের জন্য অস্ত্রেলিয়ার দেওয়া ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষমেশ রাহুল-জাদেজার যুগলবন্দিতে ৩৯.৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯১ রান তুলে ম্যাচ জিতে যায় ভারত। এই জয়ের সুবাদে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ লিড নেয় ভারত।

এদিন টস জিতে স্মিথদের প্রথমে ব্যাট করতে পাঠান অধিনায়ক হার্দিক পান্ডিয়া । রোহিত শর্মা ছুটি নেওয়ায় ক্যাপ্টেনের ব্যাটন উঠেছিল তাঁর হাতেই। ওপেন করতে নেমে মিচেল মার্শ ক্রিজে টিকে গেলেও মহম্মদ সিরাজ ও মহম্মদ শামির ঝোড়ো বোলিংয়ে একের পর এক প্যাভিলিয়নে ফিরে যান হেড, স্মিথ, লাবুশানে, ক্যামেরন গ্রিনরা। তিনটি করে উইকেট তুলে নেন শামি ও সিরাজ। জোড়া উইকেট পান জাদেজা। একটি উইকেট নেন হার্দিক।

টেল এন্ডারদের পরপর আউট হয়ে যাওয়ায় ১৮৮ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। জবাবে শুরুতে জোর ধাক্কা খায় ভারতীয় ব্যাটিং অর্ডার। ঈশান কিষান, শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা দ্রুত আউট হয়ে রীতিমতো চাপে ফেলে দেন দলকে। সেই সময়ই দলের ত্রাতা হয়ে ধরা দেন কেএল রাহুল। যাঁকে নিজের ফর্ম নিয়ে সম্প্রতি চূড়ান্ত সমালোচনার মুখে পড়তে হয়েছে।

লাগাতার সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে পারছিলেন না রাহুল। ফলস্বরূপ শেষ দুটি টেস্টে বসিয়ে দেওয়া হয় তাঁকে। তবে এদিন ৭৫ রানে অপরাজিত থেকে যেন নিজের হারাতে বসানো চাকরি বাঁচালেন রাহুল। উইকেটের পিছনে দাঁড়িয়ে দুর্দান্ত একটি ক্যাচও নেন তিনি। শেষমেশ রাহুল-জাদেজার যুগলবন্দিতে ৩৯.৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯১ রান তুলে ম্যাচ জিতে যায় ভারত। এই জয়ের সুবাদে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ লিড নেয় ভারত।

এই সিরিজকে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবেই দেখছে ভারতীয় শিবির। সেখানে জয় দিয়ে অভিযান শুরু টিম ইন্ডিয়ার জন্য সুখবর বইকী!

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top