News Flash

  • Home
  • প্রধান খবর
  • মাসে তিনদিন জেলাভিত্তিক বৈঠক, পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে জোর মমতার
Image

মাসে তিনদিন জেলাভিত্তিক বৈঠক, পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে জোর মমতার

কলকাতা, ১৭ মার্চ (হি স)। এবার থেকে মাসে অন্তত তিনদিন দলীয় নেতাদের সঙ্গে জেলাভিত্তিক বৈঠকও করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে দলের রাশ নিজের হাতেই রাখতে চাইছেন দলনেত্রী।

শুক্রবার দলের লোকসভার সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এ খবর জানিয়ে বলেন, জনসংযোগ বাড়াতে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় গত ১১ বছরের কর্মসূচি নিয়ে মানুষের কাছে পৌঁছে যাবেন। তাঁদের সামনে তুলে ধরা হবে তৃণমূল সরকারের সাফল্যের খতিয়ান। আগামী দু’মাস ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচি নিয়ে খোদ মুখ্যমন্ত্রী জেলায় জেলায় প্রচার করবেন।

সাগরদিঘি উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর কাছে হারের পরই জেলা স্তরে আরও সংগঠিত হওয়ার চেষ্টায় তৃণমূল সরকার। যার জন্য জনসংযোগকেই হাতিয়ার করা হচ্ছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে জনসংযোগ বাড়াতে এবার তাই জেলায় জেলায় পৌঁছে যাবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে কথাই জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি জানান, গোটা রাজ্যে ইতিমধ্যেই দারুণ সাড়া ফেলেছে দিদির সুরক্ষাকবচ কর্মসূচি। গ্রহণযোগ্যতাও বেড়েছে। এবার তা আরও গভীরে নিয়ে যেতে হবে। তেমনই পরিকল্পনা করা হচ্ছে।

শুধু তাই নয়, সাগরদিঘির হার থেকে শিক্ষা নিয়ে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি জেলায় সভা করেছিলেন তিনি। বলেছিলেন, সব আসনেই লড়ছেন মমতা। তাঁকে দেখেই যেন ভোট দেন মানুষ। পঞ্চায়েত ভোটে সেই স্ট্র্যাটেজিরই পুনরাবৃত্তি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

লোকসভার সংসদীয় দলনেতা জানান, এদিনের বৈঠকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে তেমন বিস্তারিত কথাবার্তা হয়নি। আগামী দিনে আরও আলোচনা হবে। পাশাপাশি লোকসভাতেও যে তৃণমূল নিজের শক্তিতেই লড়াই করবে সে কথাও স্পষ্ট করে দেন তিনি।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top