News Flash

  • Home
  • প্রধান খবর
  • অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা কৃপাময় ঘোষকেও এবার দিল্লিতে তলব করল ইডি
Image

অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা কৃপাময় ঘোষকেও এবার দিল্লিতে তলব করল ইডি

কলকাতা, ১৫ মার্চ (হি.স.) : অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেতা কৃপাময় ঘোষকেও এবার দিল্লিতে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দিল্লি যাত্রার দিনে শক্তিগড়ের রেস্তরাঁয় তাঁকে দেখা গিয়েছিল। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেও তিনি অনুব্রতের সঙ্গে দেখা করেন। বীরভূমের বাসিন্দা সেই কৃপাময় ঘোষকে এ বার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারী সংস্থার একটি সূত্রের দাবি, বৃহস্পতিবারই কৃপাময়কে দিল্লিতে তলব করা হয়েছে।

নিজেদের হেফাজতে অনুব্রতকে নেওয়ার পরে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও তলব করেছে ইডি। তখনই তদন্তকারী সংস্থা সূত্রে খবর মিলেছিল, শুধু সুকন্যা নন, গরু পাচার মামলার তদন্তে অনুব্রতের মুখোমুখি বসিয়ে তাঁর হিসাবরক্ষক মণীশ কোঠারি-সহ মোট ১২ জন সন্দেহভাজন ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করতে চাইছেন গোয়েন্দারা। ঘটনাচক্রে, তার পরেই মণীশকে দিল্লিতে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে ই়ডি। ইডির সূত্রের দাবি, ওই ১২ জনের তালিকাতেই কৃপাময়ের নাম ছিল। ছিলেন সুকন্যার গাড়িচালক তুফান মির্ধাও। শক্তিগড়ের রেস্তরাঁয় অনুব্রতের সঙ্গে দেখা করতে কৃপাময়ের সঙ্গে এই তুফানকেও দেখা গিয়েছিল।

Releated Posts

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top