News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজ্যে বিনিয়োগ-কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর, ঘোষিত শিল্প সম্মেলনের দিনক্ষণও
Image

রাজ্যে বিনিয়োগ-কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর, ঘোষিত শিল্প সম্মেলনের দিনক্ষণও

কলকাতা, ১৫ মার্চ (হি স)। শিল্পে বিনিয়োগ ও জমি অধিগ্রহণের জট কাটাতে শিল্পপতিদের সঙ্গে বুধবার নবান্নে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কর্মসংস্থান-সহ শিল্পের উন্নতি নিয়ে একাধিক বড় ঘোষণা করেন তিনি। জানিয়ে দেন, আগামী বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের দিনক্ষণও।

আগামী ২১-২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। তার জোরদার প্রচারের ঘোষণাও করলেন তিনি। বিভিন্ন রাজ্যে ৮-৯টি পদযাত্রা, প্রচার সভার আয়োজন করতে বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ৮ হাজার একর জমি চিহ্নিত করা হয়েছে অধিগ্রহণের জন্য। তবে জোর করে জমি অধিগ্রহণ করবে না সরকার, আরও একবার তা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এ দিন যে সব কথা জানান, সেগুলোর মধ্যে আছে

* ক্ষুদ্র ও কুটির শিল্পে ১ লক্ষ ১৪ হাজার লক্ষ কোটি টাকা ঋণ দেবে রাজ্য সরকার। এই ক্ষেত্রে ৪১ লক্ষ নয়া কর্মসংস্থান হবে।

* ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কলকাতায় তাঁদের শাখা অফিস করছে। ২১ তারিখ মউ স্বাক্ষরিত হবে। বণিক সভার সকলকে থাকতে আবেদন মুখ্যমন্ত্রীর। সেখানে দেড় কোটি টাকা বিনিয়োগ করছে। যেখানে প্রায় ৩০ হাজার কর্মসংস্থান হবে বলে মনে করছে মুখ্যমন্ত্রী।

* দু’টো ওয়াগন কারখানা এসেছে বাংলায়। কর্মসংস্থান হয়েছে।

* টাটানগর কারখানা বন্ধ করে টাটা হিতাচি খড়গপুরে আসছে।

* বাংলা সহায়তা কেন্দ্রকে বাংলাদেশ মডেল করেছে।

* নয়াচর মেগা ওয়াটার হাব হচ্ছে।

* ১০৫ মৎস্য সমবায় গঠন করা হয়েছে। ফিশ প্রসেসিং ফ্যাক্টরি হচ্ছে।

* ইথানল ন’টি ইউনিটের প্রস্তাব দেওয়া হয়েছে। ১৮৬০ কোটি বিনিয়োগ হবে। একটা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বাকিগুলি এখনও বাকি রয়েছে।

* ৯০টি বিনিয়োগের প্রস্তাবে ইতিমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে।

* স্বনির্ভর গোষ্ঠীতে ১৩ হাজার ৮৯৫ কোটি টাকা বিনিয়োগ। ১ কোটি কর্মসংস্থান হয়েছে।

Releated Posts

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্বজুড়ে এআই ঝুঁকির মধ্যেও শক্তিশালী অবস্থানে ভারত: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উন্নত অর্থনীতির দেশগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত অতিমূল্যায়িত সম্পদের দরপতন হলে ভারত উপকৃত হতে পারে। এর…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top