News Flash

  • Home
  • দেশ
  • সন্ত্রাসী ষড়যন্ত্র সংক্রান্ত মামলা : জম্মু-কাশ্মীর, পঞ্জাবের বিভিন্ন ঠিকানায় অভিযান এনআইএ-এর
Image

সন্ত্রাসী ষড়যন্ত্র সংক্রান্ত মামলা : জম্মু-কাশ্মীর, পঞ্জাবের বিভিন্ন ঠিকানায় অভিযান এনআইএ-এর

শ্রীনগর, ১৫ মার্চ (হি.স.): সন্ত্রাসী ষড়যন্ত্র সংক্রান্ত মামলায় মঙ্গলবারের পর বুধবারও জম্মু ও কাশ্মীরের বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা। বুধবার জম্মু ও কাশ্মীরের পাশাপাশি পঞ্জাবের বিভিন্ন ঠিকানাতেও অভিযান চালিয়েছে এনআইএ। জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, বুধবার কাশ্মীরের ১১টি ঠিকানায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। এরমধ্যে রয়েছে কুলগাম, পুলওয়ামা, অনন্তনাগ ও শোপিয়ান জেলা। তল্লাশি অভিযান চালানো হয়েছে পঞ্জাবের ফতেহগড় সাহিবে।

পাকিস্তানি হ্যান্ডলারদের নির্দেশে বিভিন্ন ছদ্ম নামে পরিচালিত বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের ক্যাডার, ওভার গ্রাউন্ড ওয়ার্কার ও তাদের সহযোগী দ্বারা পরিচালিত জঙ্গি ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। সন্দেহভাজনরা জম্মু ও কাশ্মীরে সাইবার-স্পেস ব্যবহার করে সংখ্যালঘু, নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করত। সেই মামলায় এদিন জম্মু ও কাশ্মীর ও পঞ্জাবে তল্লাশি চালিয়েছে এনআইএ।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top