News Flash

Image

করিমগঞ্জ টাউন মৌজায় রেলওয়ের জমি দখল মুক্ত করা হবে ২০ মার্চ

করিমগঞ্জ (অসম) ১৫ মার্চ (হি.স.) : করিমগঞ্জ টাউন মৌজার পার্ট- ৫, ব্লক- ৯ এর অধীনে রেলের জমিতে থাকা অবৈধ দখল, আগামী ২০ মার্চ দখল মুক্ত করা হবে বলে লামডিংস্থিত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ওয়ার্কস) কার্যালয়ের এস্টেট অফিসার এক পত্র যোগে জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশে জানিয়েছেন যে রেলওয়ে বিভাগ থেকে করিমগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে পরামর্শ ক্রমে আগামী ২০ মার্চ রেলওয়ের সংশ্লিষ্ট জমি থেকে অবৈধ দখল মুক্ত করা হবে বলে স্থির করা হয়েছে।

তাই এই দখলমুক্ত অভিযান চলাকালীন আইন-শৃঙ্খলা জনিত পরিস্থিতি তদারকির জন্য করিমগঞ্জের সার্কেল অফিসার অন্তরা সেন (মোবাইল নম্বর ৯৪৩৫৮১৮৮৮৬) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিক্রম চাষাকে (মোবাইল নম্বর ৭০০২৭৬৩২৮২) দায়িত্ব প্রদান করেছেন জেলা ম্যাজিস্ট্রেট।

Releated Posts

জাতিগত সংঘাত মেটাতে মেইতেইদের ‘বড় ভাই-বোনের’ ভূমিকা পালনের আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): মণিপুরের দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাত অবসানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘বড় ভাই ও বড় বোনের’ মতো…

ByByNews Desk Aug 19, 2026

মণিপুরে এনআরসি-র দাবিতে বন্‌ধ, টানা দ্বিতীয় দিন ব্যাহত স্বাভাবিক জনজীবন

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): ২০২৭ সালের জনগণনার আগে মণিপুরে জাতীয় নাগরিক পঞ্জি হালনাগাদের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার রাজ্যব্যাপী…

ByByNews Desk Aug 19, 2026

জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থার লক্ষ্যে অসমের ৩৫ জেলায় ডিসি অফিসে সংস্কার: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে অসমের ৩৫টি জেলার ডেপুটি কমিশনার…

ByByNews Desk Aug 19, 2026

‘অসম মালা ৪.০’-এ ১০ হাজার কোটি টাকা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার বড় সম্প্রসারণ অসমে

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): গ্রামীণ এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বড়সড় পরিকাঠামো সম্প্রসারণের ঘোষণা করল অসম…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top