News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিক্ষোভ করিমগঞ্জে শিক্ষা মন্ত্রীর কুশপুতুল দাহ
Image

মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিক্ষোভ করিমগঞ্জে শিক্ষা মন্ত্রীর কুশপুতুল দাহ

করিমগঞ্জ (অসম) ১৫ মার্চ (হি.স.) : অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরিচালিত (সেবা) এবছরের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাতিলের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ অব্যাহত । আজ বুধবার এনিয়ে প্রতিবাদে মাঠে নামে করিমগঞ্জের এনএসইউআই জেলা কমিটি । ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বুধবার করিমগঞ্জের জেলা কংগ্রেসের কার্যালয়ের সামনে অসমের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে কুশপুতুল দাহ করেন সংঘটনের কর্মকর্তারা ।

নির্দিষ্ট সূচি অনুযায়ী প্রতিবাদ জানাতে গিয়ে শিক্ষামন্ত্রী হায় হায়, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই, প্রশ্নপত্র ফাঁস করে ছাত্রদের জীবন ধ্বংস করা চলবে না, স্বচ্ছতা বজায় রেখে পরীক্ষা আয়োজন করতে হবে ইত্যাদি স্লোগানে এক করে তোলে এলাকা ।

বিক্ষোভ প্রদর্শন কালে সংগঠনের রাজ্য সম্পাদক শুভজিত চক্রবর্তী বলেন,‘সেবা” কর্তৃপক্ষের জালিয়াতির শিকার ছাত্রছাত্রীরা । মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের এক ঘন্টার মধ্যে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠলে সেই অভিযোগকে গুরুত্ব দেওয়া হয়নি । একাধিক পরীক্ষা কেন্দ্রে গনহারে নকল যোগান দেওয়ার অভিযোগ উঠে । চাপে পড়ে কাছাড় জেলার একটি কেন্দ্রের পরীক্ষা বাতিল সহ নকল সরবরাহের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ । কিন্তু এরপরে বিজ্ঞান পরীক্ষার আগের দিন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রশ্নপত্র । যার কারনে মধ্যরাতে বাতিল করতে হয় পরীক্ষাকে ।

ক্ষোভের সুরে তিনি বলেন, এই ধরনের ঘটনা প্রমাণ করে যে আমাদের রাজ্যের শিক্ষা বিভাগ ছাত্রছাত্রীদের ভবিষ্যত সম্পর্কে সম্পূর্ণ উদাসীন ও শিক্ষা বিভাগে পুরোপুরি ভাবে দুর্নীতি ছেয়ে গেছে ।

সংগঠনের পক্ষ থেকে উক্ত ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত ও অভিযোগের সত্যতা উদ্ঘাটন করে তা প্রকাশ করা ও দোষীদের কঠোর শাস্তি প্রদান এবং এধরনের ঘটনা যাতে ভবিষ্যতে পুনরাবৃত্তি না ঘটে তার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় । আজকের বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা সংগঠনের সভাপতি শুভম দাস, কিরণ দাস পুরকায়স্থ, বিজয় ঘোষ, সুমন দাস, অভি রায় প্রমূখ ।

Releated Posts

জাতিগত সংঘাত মেটাতে মেইতেইদের ‘বড় ভাই-বোনের’ ভূমিকা পালনের আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): মণিপুরের দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাত অবসানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘বড় ভাই ও বড় বোনের’ মতো…

ByByNews Desk Aug 19, 2026

মণিপুরে এনআরসি-র দাবিতে বন্‌ধ, টানা দ্বিতীয় দিন ব্যাহত স্বাভাবিক জনজীবন

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): ২০২৭ সালের জনগণনার আগে মণিপুরে জাতীয় নাগরিক পঞ্জি হালনাগাদের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার রাজ্যব্যাপী…

ByByNews Desk Aug 19, 2026

জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থার লক্ষ্যে অসমের ৩৫ জেলায় ডিসি অফিসে সংস্কার: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে অসমের ৩৫টি জেলার ডেপুটি কমিশনার…

ByByNews Desk Aug 19, 2026

‘অসম মালা ৪.০’-এ ১০ হাজার কোটি টাকা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার বড় সম্প্রসারণ অসমে

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): গ্রামীণ এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বড়সড় পরিকাঠামো সম্প্রসারণের ঘোষণা করল অসম…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top