News Flash

  • Home
  • দিনের খবর
  • সংসদে শান্তি ফিরছেই না, দিনের মতো মুলতুবি উভয়কক্ষের অধিবেশন
Image

সংসদে শান্তি ফিরছেই না, দিনের মতো মুলতুবি উভয়কক্ষের অধিবেশন

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর গণতন্ত্র সম্পর্কিত মন্তব্যের প্রেক্ষিতে বুধবারও উত্তাল হল সংসদ। বিরোধী দল এবং ট্রেজারি বেঞ্চের মধ্যে উপর্যুপরি স্লোগান ও হইহট্টগোলের জেরে প্রথমে দুপুর দু’টো এবং পরে দিনের মতো লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম মুলতবি করা হয়েছে। এদিন আদানি ইস্যুতেও লোকসভা ও রাজ্যসভায় হইচই করেন বিরোধী সাংসদরা। গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি নিয়েও বিরোধীরা স্লোগান দিতে থাকেন।

বুধবার বেলা এগারোটা থেকে শুরু হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। কিন্তু অধিবেশন শুরু হওয়ার পর থেকেই লোকসভায় বিরোধী সাংসদরা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন। তাঁরা আদানি গ্রুপের স্টক ম্যানিপুলেশনের জন্য যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) তদন্তের দাবি জানান। একই অবস্থা ছিল রাজ্যসভাতেও। তুমুল হইচইয়ের কারণে দুপুর দু’টো অবধি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। পরে উভয়কক্ষের অধিবেশন শুরু হলেও, হইহট্টগোল চলতে থাকে। তাই দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়েছে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন।

Releated Posts

হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের ‘নিরন্তর গাফিলতি ও অবহেলা’কে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৯ আগস্ট(আইএএনএস) : কলকাতার কেন্দ্রস্থলে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের…

ByBySandeep Biswas Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

ভোটে বারবার পরাজয়ের পর আত্মবিশ্বাস হারিয়েছে বিরোধীরা, সংসদে হতাশা প্রকাশ করছে: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা আত্মবিশ্বাস হারিয়েছে এবং সেই হতাশা সংসদের অধিবেশনে…

ByByNews Desk Aug 19, 2026

এমএমডিআর সংশোধনের বিরোধিতা নবীন পট্টনায়কের, ওড়িশার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভুবনেশ্বর, ১৯ আগস্ট (আইএএনএস): সংসদে পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন বা এমএমডিআর আইনের সাম্প্রতিক…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top