News Flash

  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ের ইটভাটায় শ্বাসকষ্টে মৃত্যু ৫ জনের, আর্থিক সাহায্যের ঘোষণা ব্যথিত ভূপেশ বাঘেলের
Image

ছত্তিশগড়ের ইটভাটায় শ্বাসকষ্টে মৃত্যু ৫ জনের, আর্থিক সাহায্যের ঘোষণা ব্যথিত ভূপেশ বাঘেলের

রায়পুর, ১৫ মার্চ (হি.স.): ছত্তিশগড়ের মহাসমুন্দ জেলার গধফুলঝাড়ে একটি ইট ভাটায় শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে পাঁচ শ্রমিকের। বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন পাঁচজন শ্রমিক, ইটভাটাতেই তাঁদের মৃত্যু হয়। পুলিশের অনুমান, শ্বাসরোধে ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রমিকরা মহাসমুন্দ জেলার গধফুলঝাড় গ্রামের বাসিন্দা। সূত্রের খবর, শ্রমিকরা নিজেদের তৈরি করা কিছু ইটের ওপর ঘুমিয়ে পড়েছিলেন, পরে তাঁদের মৃত্যু হয়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে, ইটভাটায় পাঁচজন শ্রমিকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

ব্রিকস বৈঠকের ফাঁকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারত-ইরান আলোচনা

নয়াদিল্লি, ২২ জুন : ব্রিকসের ১৬তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) বৈঠকের ফাঁকে সোমবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত…

ByByNews Desk Jun 22, 2026

বেকারত্ব মোকাবিলায় ত্রিমুখী কর্মসংস্থান কৌশলের প্রতিফলন বাজেটে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ২২ জুন : ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য পশ্চিমবঙ্গের বাজেট প্রস্তাবে বেকারত্ব সমস্যার সমাধানে রাজ্য সরকারের ঘোষিত ত্রিমুখী কর্মসংস্থান…

ByByNews Desk Jun 22, 2026

ড্রোন হুমকিতে জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্বে গোয়েন্দা ব্যবস্থার বড়সড় পুনর্গঠনের পরিকল্পনা

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্বাঞ্চলের জন্য একীভূত গোয়েন্দা কাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে দেশের নিরাপত্তা সংস্থাগুলি।…

ByByNews Desk Jun 22, 2026

কম-কার্বন সিমেন্ট উৎপাদনে ব্রিটেনের লেইল্যাকের সঙ্গে হাত মেলাল আদানি গোষ্ঠীর অম্বুজা সিমেন্টস

আমদাবাদ, ২২ জুন (আইএএনএস): কম-কার্বন সিমেন্ট উৎপাদনের লক্ষ্যে ব্রিটেনভিত্তিক পরিচ্ছন্ন প্রযুক্তি সংস্থা লেইল্যাক লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা করল…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top