News Flash

  • Home
  • দিনের খবর
  • রাহুল গান্ধী এমন কিছু বলেননি যে ক্ষমা চাইতে হবে : শশী থারুর
Image

রাহুল গান্ধী এমন কিছু বলেননি যে ক্ষমা চাইতে হবে : শশী থারুর

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.) : কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর হয়ে সওয়াল করলেন দলীয় সাংসদ শশী থারুর। মঙ্গলবার সংসদ চত্বরে দাঁড়িয়ে শশী থারুর বলেছেন, রাহুল গান্ধী এমন কিছু বলেননি, যে জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে। লন্ডনে ভারতীয় গণতন্ত্র সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন রাহুল গান্ধী। সেই মন্তব্যের জন্য রাহুল গান্ধীকে ক্ষমা চাইতেই হবে, এই দাবি জানিয়েছে সরকার পক্ষ।

এই পরিস্থিতিতে মঙ্গলবার সংসদ চত্বরে দাঁড়িয়ে শশী থারুর বলেছেন, রাহুল গান্ধী এমন কিছু বলেননি, যে জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে। শশী আরও বলেছেন, তিনি আমাদের গণতন্ত্রের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং গণতন্ত্রের ওপর ক্ষমতাসীন সরকারের আক্রমণ নিয়ে উৎকণ্ঠার কথা ব্যক্ত করেছেন।

কংগ্রেস সাংসদ শশী থারুর আরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশে যা বলেছেন তার চেয়ে এটি অনেক কম, তিনি ক্ষমতায় আসার আগে কংগ্রেস দল, পূর্ববর্তী সরকার, অগ্রগতির অভাবের অভিযোগে ক্রমাগত আক্রমণ করেছেন। বিদেশে এই ধরনের বক্তৃতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছিলেন, কংগ্রেস নয়।

Releated Posts

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026

মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…

ByByNews Desk Jun 15, 2026

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top