News Flash

  • Home
  • দিনের খবর
  • গুজরাটের ভালসাদে বাতিল সামগ্রীর গোডাউনে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর
Image

গুজরাটের ভালসাদে বাতিল সামগ্রীর গোডাউনে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর

ভালসাদ, ১৪ মার্চ (হি.স.): গুজরাটের ভালসাদ জেলায় ভয়াবহ আগুন লাগল বাতিল সামগ্রীর গোডাউনে। মঙ্গলবার ভোরে ভালসাদ জেলার ভাপি এলাকায় অবস্থিত ১০টি বাতিল সামগ্রীর গোডাউনে আগুন লাগে। চারিদিক দাউদাউ করে জ্বলতে থাকে। অমিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

পুলিশ ও দমকল সূত্রের খবর, মঙ্গলবার ভোরে ভালসাদ জেলার ভাপি এলাকায় অবস্থিত ১০টি বাতিল সামগ্রীর গোডাউনে আগুন লাগে। গোডাউনগুলির ভিতরে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গোডাউনের ভিতরে থাকা সমস্ত কিছু আগুনের লেলিহান শিখায় পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।

Releated Posts

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026

মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…

ByByNews Desk Jun 15, 2026

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top