News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাহুলের বিরুদ্ধে তোপ অনুরাগের, বললেন দুর্নীতির শিল্পকলা খুব ভালো করে জানে কংগ্রেস
Image

রাহুলের বিরুদ্ধে তোপ অনুরাগের, বললেন দুর্নীতির শিল্পকলা খুব ভালো করে জানে কংগ্রেস

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে আবারও আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। একইসঙ্গে আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও। কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে অনুরাগ ঠাকুর বলেছেন, দুর্নীতির শিল্পকলা খুব ভালো করে জানে কংগ্রেস।মঙ্গলবার সকালে দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “কংগ্রেস শিল্পকলার মাধ্যমে দুর্নীতি ও দুর্নীতির শিল্পকলা খুব ভালো করে জানে। তাঁরা দেশবিরোধী প্রচার চালাচ্ছে। দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত কংগ্রেসের এবং কেমব্রিজ কান্না থামানো উচিত।”

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দেগে অনুরাগ ঠাকুর বলেছেন, রাহুল গান্ধী বিদেশে গিয়ে দেশকে অপমান করছেন। তাঁর উচিত সংসদে এসে দেশের কাছে ক্ষমা চাওয়া। তিনি (রাহুল গান্ধী) বলেছেন তাঁকে সংসদে কথা বলতে দেওয়া হয় না, কিন্তু লোকসভায় তাঁর উপস্থিতি সংসদে সাংসদের গড় উপস্থিতির চেয়েও কম।” অনুরাগ আরও বলেছেন, সন্ত্রাসে-অর্থায়নের মামলার তদন্তকারী সংস্থাগুলি এখন কংগ্রেসের দুর্নীতির মডেলের উপর একটি কেস স্টাডি করছে।

Releated Posts

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…

ByByNews Desk Jun 15, 2026

১৭ জুন কোটা থেকে কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন শুরু, ছাত্র-যুবদের যোগদানের আহ্বান রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন ‘ছাত্রোঁ কি গুঞ্জ’-এ সামিল…

ByByNews Desk Jun 15, 2026

রাজস্থানে ‘অপারেশন ক্লিন’ সম্প্রসারিত, পাকিস্তান সীমান্ত সংলগ্ন ১০২ গ্রাম নজরদারির আওতায়

জয়পুর, ১৫ জুন (আইএএনএস): ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর নিরাপত্তা জোরদার করতে কেন্দ্র-সমর্থিত ‘অপারেশন ক্লিন’-এর পরিধি ১৫ কিলোমিটার থেকে…

ByByNews Desk Jun 15, 2026

পশ্চিম এশিয়ায় সংঘাত অবসানে আমেরিকা-ইরান সমঝোতাকে স্বাগত মোদির, শান্তি ও স্থিতিশীলতা ফেরার আশা ভারতের

ব্রাতিস্লাভা, ১৫ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাত অবসানে আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া সমঝোতাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top