News Flash

  • Home
  • Uncategorized
  • আসাম রাইফেলস -এর দুটি কর্মসূচীর উদ্বোধন করলেন রাজ্যপাল
Image

আসাম রাইফেলস -এর দুটি কর্মসূচীর উদ্বোধন করলেন রাজ্যপাল

Assam Riflesনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ রাজ্যপাল তথাগত রায় আজ সকালে আসাম রাইফেলস মাঠে পতাকা নেড়ে দুটি কর্মসূচীর সুূচনা করেন৷ উদ্যোক্তা ২১ সেক্টর, আসাম রাইফেলস বাহিনী৷ প্রথমটি ছিল স্থানীয় নন্দননগরস্থিত ফ্রেন্ড সুকলের ২৫ জন মূক ও বধির ছাত্রছাত্রীদের জাতীয় সংহতিমূলক ভ্রমণ কর্মসূচী এবং দ্বিতীয়টি আগরতলা থেকে শিলং পর্যন্ত আসাম রাইফেলস বাহিনীর ১০ জন জওয়ানের সাইকেল অভিযান৷ অভিযান চলাকালীন জওয়ানগণ স্বচ্ছ ভারত কর্মসূচীরও প্রচার করবেন৷ আসাম রাইফেলস বাহিনীর ১৮১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই কর্মসূচী আয়োজিত হয়৷ আসাম রাইফেলস বাহিনীর সিভিক এ্যাকশন কর্মসূচীর অধীন চারজন শিক্ষক শিক্ষিকার তত্বাধানে মূকবধির ছাত্রছাতত্রীদের এই প্রতিনিধি দলটি দিল্লী, আগ্রা, জয়পুর, শিলং প্রভৃতি জায়গা ঘুরে দেখবে এবং সেসব জায়গার সাংসৃকতিক ঐতিহ্য সম্পর্কে অবহিত হবে৷ তাছাড়া, ভ্রমণকালীন সময়ে ছাত্রছাত্রীদের এই দলটি আগামী ২৩ মার্চ শিলং-এ আসাম রাইফেলস বাহিনীর ১৮১ তম প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠানে যোগদান করবে৷ অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের সামনে সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে রাজ্যপাল বলেন, শিলং এ আমি বড় হয়েছি৷ এখন এই অঞ্চলেরই ত্রিপুরার রাজ্যপালের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত৷
তিনি বলেন, আসাম রাইফেলস বাহিনীর এই ধরনের জনমুখী কা সম্পর্কে আগে আমার বিশেষ ধারনা ছিলনা৷ সুতরাং তাদের এই সমস্ত কর্মযজ্ঞ প্রচারের আলোয় আসা উচিত৷
পরিশেষে, রাজ্যপাল এই অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য আসাম রাইফেলস বাহিনীর কর্মকর্তাদের ধন্যবাদ জানান৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহিনীর ভারপ্রাপ্ত ডি আই জি কর্ণেল নিশান্ত শর্মাসহ অন্যান্য আধিকারিকণ৷ এদিকে, আজ বিকালে রাজভবনে রাজ্যপাল তথাগত রায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করে পুষ্পস্তবকদিয়ে তাকে অভিন্দন জানান ইন্দ্রনগর আম্বেদকর সেবা সংঘের সম্পাদক নেপাল দাসের নেতৃত্ব চার সদস্যের এক প্রতিনিধি দল৷ রাজ্যপালও তাদের অভিনন্দন জানান৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top