নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): অবশেষে বিপুল স্বস্তি| প্রধানমন্ত্রীর অনুরোধে ই প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ)-এ আয়কর চাপানোর সিদ্ধান্ত থেকে সরে এলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| মঙ্গলবার লোকসভায় অর্থমন্ত্রী বলেছেন, সরকার এ বিষয়টি বিস্তারিত পর্যালোচনা করে দেখবে| ২০১৬-১৭ অর্থবর্ষের বাজেট পেশ করার সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, চলতি বছরের ১ এপ্রিল থেকে ইপিএফ-এর টাকা তোলার সময়ে তার ৬০ শতাংশ হবে করযোগ্য| বাকি ৪০ শতাংশ হবে করমুক্ত| কিন্তু, এর পরেই তীব্র বিরোধিতার মুখে পড়তে হয় কেন্দ্রকে|
মঙ্গলবার লোকসভায় বাজেট অধিবেশনে তাঁর দেওয়া প্রস্তাবের ওপর সংশোধনী নিয়ে বলতে উঠে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, `পেনসনভোগীদের কথা ভেবেই ইপিএফ তোলার ক্ষেত্রে কর বসানোর প্রস্তাব করা হয়েছিল| প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার ক্ষেত্রে বাজেটে আমি যে আয়কর বসানোর প্রস্তাব দিয়েছিলাম, তা খতিয়ে দেখার জন্য বিভিন্ন মহল থেকে আমার কাছে অনুরোধ আসতে শুরু করেছিল| প্রধানমন্ত্রীও আমাকে বিষয়টি ভেবে দেখতে অনুরোধ করেছিলেন| তার প্রেক্ষিতে সকলের মতামতের ভিত্তিতেই আমি ওই কর-প্রস্তাব প্রত্যাহার করে নিচ্ছি|’ সংসদে জেটলি জানান, ইপিএফ-এর টাকা করযোগ্য হবে না| ইপিএফ-এর ৬০ শতাংশ কোনও অ্যানুইটি বা পেনশন ফান্ডে বিনিয়োগ করলে তা করযোগ্য হবে না| বর্তমানে কোনও কর্মী টানা পাঁচ বছর কাজ করলে ইপিএফ-এর টাকা তোলার সময়ে পুরোটাই করমুক্ত হয়|
অবশেষে স্বস্তি প্রভিডেন্ট ফান্ডে, তুলে নেওয়া হল করের প্রস্তাব
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















