News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে স্বস্তি প্রভিডেন্ট ফান্ডে, তুলে নেওয়া হল করের প্রস্তাব
Image

অবশেষে স্বস্তি প্রভিডেন্ট ফান্ডে, তুলে নেওয়া হল করের প্রস্তাব

TAXনয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): অবশেষে বিপুল স্বস্তি| প্রধানমন্ত্রীর অনুরোধে ই প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ)-এ আয়কর চাপানোর সিদ্ধান্ত থেকে সরে এলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| মঙ্গলবার লোকসভায় অর্থমন্ত্রী বলেছেন, সরকার এ বিষয়টি বিস্তারিত পর্যালোচনা করে দেখবে| ২০১৬-১৭ অর্থবর্ষের বাজেট পেশ করার সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, চলতি বছরের ১ এপ্রিল থেকে ইপিএফ-এর টাকা তোলার সময়ে তার ৬০ শতাংশ হবে করযোগ্য| বাকি ৪০ শতাংশ হবে করমুক্ত| কিন্তু, এর পরেই তীব্র বিরোধিতার মুখে পড়তে হয় কেন্দ্রকে|
মঙ্গলবার লোকসভায় বাজেট অধিবেশনে তাঁর দেওয়া প্রস্তাবের ওপর সংশোধনী নিয়ে বলতে উঠে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, `পেনসনভোগীদের কথা ভেবেই ইপিএফ তোলার ক্ষেত্রে কর বসানোর প্রস্তাব করা হয়েছিল| প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার ক্ষেত্রে বাজেটে আমি যে আয়কর বসানোর প্রস্তাব দিয়েছিলাম, তা খতিয়ে দেখার জন্য বিভিন্ন মহল থেকে আমার কাছে অনুরোধ আসতে শুরু করেছিল| প্রধানমন্ত্রীও আমাকে বিষয়টি ভেবে দেখতে অনুরোধ করেছিলেন| তার প্রেক্ষিতে সকলের মতামতের ভিত্তিতেই আমি ওই কর-প্রস্তাব প্রত্যাহার করে নিচ্ছি|’ সংসদে জেটলি জানান, ইপিএফ-এর টাকা করযোগ্য হবে না| ইপিএফ-এর ৬০ শতাংশ কোনও অ্যানুইটি বা পেনশন ফান্ডে বিনিয়োগ করলে তা করযোগ্য হবে না| বর্তমানে কোনও কর্মী টানা পাঁচ বছর কাজ করলে ইপিএফ-এর টাকা তোলার সময়ে পুরোটাই করমুক্ত হয়|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top