News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়াকে সংবর্ধনা দিল আইপিএফটি
Image

মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়াকে সংবর্ধনা দিল আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ সদ্য সমাপ্ত হয়েছে ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের ভোট৷ এই নির্বাচনে ৬ আসনে প্রার্থী দিয়েছিল জোট শরিক আই পি এফ টি৷ কিন্তু একটি আসন ছাড়া আর কোন আসনেই সাফল্য অর্জন করতে পারেনি তারা৷ এরই পরিপ্রেক্ষিতে রবিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় নির্বাচনের ফলাফলের উপর আই পি এফ টি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পর্যালোচনা৷
গুরুত্বপূর্ণ ভোট পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন আইপিফটি দলের সভাপতি প্রেম কুমার রিয়াং, সাধারন সম্পাদক প্রশান্ত দেববর্মা ও রাজ্য মন্ত্রিসভার সদস্য মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যানরা৷ একই সাথে এই বৈঠকে থেকে মন্ত্রী শুক্লাচারণ নোয়াতিয়াকেও সংবর্ধিত করা হয়৷ মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া জানান ২০১৮ সালের নির্বাচনেও বিজেপি-র জোট শরিক ছিল আই পি এফ টি৷ যা ২০২৩ নির্বাচনেও অব্যাহত রয়েছে৷ তবে ৬ আসনে প্রার্থী দেওয়া হয়েছিল৷ কিন্তু ৩৮ জোলাইবারি কেন্দ্রেই আই পি এফ টি জয়ী হয়েছে৷ বিজেপি ও আই পি এফ টি-র প্রতি বিশ্বাস রেখে রাজ্যের মানুষ দ্বিতীয় বারের জন্য সরকার গঠনের সুযোগ দিয়েছে৷ তারজন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানান তিনি৷ আগামী পাঁচ বছর মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করবে সরকার৷ মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বে এই কাজ চলবে বলে জানান তিনি৷ নির্বাচনের পর বিভাগীয় এবং রাজ্য কমিটিকে নিয়ে আলোচনায় বসার সুযোগ হয়নি৷ তাই পর্যালোচনা করার জন্য এই বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানান মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া৷ আগামী দিনে দলকে শক্তিশালী করার জন্য নিতি নির্ধারণ করার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচী স্থির করা হবে বলে জানান তিনি৷

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top