News Flash

  • Home
  • দেশ
  • কুন্তলের থেকে নেওয়া টাকা ৫ দিনে পার্লার মালকিন সোমাকে ফেরানোর নির্দেশ ইডির
Image

কুন্তলের থেকে নেওয়া টাকা ৫ দিনে পার্লার মালকিন সোমাকে ফেরানোর নির্দেশ ইডির

কলকাতা, ১১ মার্চ (হি. স.) : কুন্তল ঘোষের থেকে নেওয়া টাকা পাঁচ দিনে ফেরানোর নির্দেশ দেওয়া হল সোমা চক্রবর্তীকে। সূত্রের খবর, এই নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক মধ্যস্থতাকারী বা মিডলম্যানের নাম উঠে এসেছে তদন্তকারীদের হাতে। কুন্তল ঘোষ, চন্দন মণ্ডল, তাপস মণ্ডল, গোপাল দলপতি। এই তালিকায় বেশ দীর্ঘ। এদের সঙ্গে উঠে এসেছে বেশ কয়েকজন রহস্যময়ী নারীর নামও। মূলত এই অভিযুক্ত দালালদের সূত্র ধরেই উঠে এসেছে সেইসব নারীর নাম। যদিও নিয়োগ কেলেঙ্কারিতে তাঁদের ভূমিকা আদৌ রয়েছে কি না তা এখনও তদন্তসাপেক্ষ।

এরকমই একজন সোমা চক্রবর্তী। যিনি দক্ষিণ কলকাতার একটি পার্লারের মালিক। তিনি কুন্তল ঘোষের কাছ থেকে ৫০ লক্ষ টাকা নিয়েছিলেন। সেই টাকাই এবার তাঁকে ফেরানোর নির্দেশ দিল ইডি। কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে আসা ৫০ লক্ষ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন ইডির আধিকারিকরা। পাঁচদিনের মধ্যে এই টাকা ফেরত দিতে বলা হয়েছে। ডিমান্ড ড্রাফট করে টাকা ফেরত দিতে বলা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top