News Flash

  • Home
  • দিনের খবর
  • মিলল না জামিন, ১৭ মার্চ পর্যন্ত ইডি হেফাজত মণীশ সিসোদিয়ার
Image

মিলল না জামিন, ১৭ মার্চ পর্যন্ত ইডি হেফাজত মণীশ সিসোদিয়ার

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.) : বড়সড় ধাক্কা খেলেন দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ধৃত মণীশ সিসোদিয়া। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে আগামী ১৭ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিল রাউস হাউস আদালত। অন্যদিকে সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে জামিনের আর্জি জানিয়ে যে মামলা দায়ের করেছিলেন আপ নেতা, তার শুনানি ফের ২১ মার্চ পর্যন্ত পিছিয়ে গিয়েছে।

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় সিবিআইয়ের পরে বৃহস্পতিবার বিকেলে সিসোদিয়াকে গ্রেফতার করেছিল ইডি। এদিন রাউস হাউস আদালতে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে পেশ করা হয়। সিসোদিয়াকে ১০ দিনের হেফাজতে নেওয়ার আর্জি জানান ইডির আইনজীবী। তিনি দাবি করেন, বেশ কিছু বিশেষ ব্যক্তিকে মুনাফা পাইয়ে দেওয়ার জন্য আবগারি নীতিকে বদল এনেছিলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। এমনকী তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে কবিতার সঙ্গেও এ বিষয়ে বিশেষ ডিল করেছিলেন। এমনকী বেশ তথ্য-প্রমাণও মুছে দেওয়া হয়েছিল। ইডির আইনজীবীর দাবির বিরোধিতা করেন সিসোদিয়ার আইনজীবী। দুই পক্ষের সওয়াল জবাব শেষে শেষ পর্যন্ত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে সাতদিনের ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
অন্যদিকে সিবিআইয়ের বিশেষ আদালতে এদিন সিসোদিয়ার জামিন আর্জির শুনানি ছিল। কিন্তু ওই শুনানি সম্পূর্ণ হয়নি। আগামী ২১ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সবমিলিয়ে শুক্রবার অস্বস্তিই বাড়ল দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top