News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নবনির্বাচিত বিধায়িকা মিনারানী সরকারকে সংবর্ধনা বিবেকানন্দ বিচার মঞ্চের
Image

নবনির্বাচিত বিধায়িকা মিনারানী সরকারকে সংবর্ধনা বিবেকানন্দ বিচার মঞ্চের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ বিবেকানন্দ বিচার মঞ্চের মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের উদ্যোগে শুক্রবার বাধারঘাট বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়িকা মিনারানী সরকারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ ক্যাম্পের বাজারে পুর নিগমের ৩৮ নং ওয়ার্ডের   কার্যালয়ে এই সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, শ্রমিক নেতা বিপ্লব কর, বিবেকানন্দ বিচার মঞ্চের সম্পাদক তপন দাস সহ  অন্যান্যরা নেতৃত্ব৷ এদিন মেয়র নব নির্বাচিত বিধায়িকা মিনা রানী সরকারের হাতে স্মারক তুলে দিয়ে শুভেচ্ছা জানান৷  একই দিনে ৩৮ নং ওয়ার্ড এলাকার ২৬ জন সাফাই কর্মীর মধ্যে বস্ত্রদান করা হয়৷ সংবর্ধনা গ্রহণ করে নব নির্বাচিত বিধায়িকা মীনা রানী সরকার জানান তিনি আপ্লুত৷ বিধায়িকা হিসাবে নির্বাচিত হওয়ার আগে পুর নিগমের কপর্োরেটার হিসাবে ১ বছর ৬ মাস ওয়ার্ডের উন্নয়নের জন্য কাজ করে গেছেন তিনি৷ আগামী দিনে বিধায়িকা হিসাবে বিধানসভা এলাকার উন্নয়নে কাজ করে যাবেন বলে আশা ব্যক্ত করেন৷ তবে নির্বাচন শেষ হওয়ার পর এখনো কিছু কিছু স্থানে সন্ত্রাসের ঘটনা চলায় উদ্বেগ প্রকাশ করেন তিনি৷

Releated Posts

রাহুল গান্ধীর জন্মদিনে যুব কংগ্রেসের বৃক্ষরোপণ কর্মসূচি, রাজ্যজুড়ে ৯০০র অধিক গাছ লাগানোর লক্ষ্য

আগরতলা, ১৯ জুন : লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের…

ByByReshmi Debnath Jun 19, 2026

বাইপাস সড়কের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র, সাত দিনের মধ্যে অস্থায়ী সংস্কারের নির্দেশ

আগরতলা, ১৮ জুন : আগরতলা বর্ডার গোলচক্কর থেকে জয়পুর পর্যন্ত  সড়কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার এলাকাটি পরিদর্শন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ

আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…

ByByReshmi Debnath Jun 19, 2026

ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top