নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ বিবেকানন্দ বিচার মঞ্চের মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের উদ্যোগে শুক্রবার বাধারঘাট বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়িকা মিনারানী সরকারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ ক্যাম্পের বাজারে পুর নিগমের ৩৮ নং ওয়ার্ডের কার্যালয়ে এই সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, শ্রমিক নেতা বিপ্লব কর, বিবেকানন্দ বিচার মঞ্চের সম্পাদক তপন দাস সহ অন্যান্যরা নেতৃত্ব৷ এদিন মেয়র নব নির্বাচিত বিধায়িকা মিনা রানী সরকারের হাতে স্মারক তুলে দিয়ে শুভেচ্ছা জানান৷ একই দিনে ৩৮ নং ওয়ার্ড এলাকার ২৬ জন সাফাই কর্মীর মধ্যে বস্ত্রদান করা হয়৷ সংবর্ধনা গ্রহণ করে নব নির্বাচিত বিধায়িকা মীনা রানী সরকার জানান তিনি আপ্লুত৷ বিধায়িকা হিসাবে নির্বাচিত হওয়ার আগে পুর নিগমের কপর্োরেটার হিসাবে ১ বছর ৬ মাস ওয়ার্ডের উন্নয়নের জন্য কাজ করে গেছেন তিনি৷ আগামী দিনে বিধায়িকা হিসাবে বিধানসভা এলাকার উন্নয়নে কাজ করে যাবেন বলে আশা ব্যক্ত করেন৷ তবে নির্বাচন শেষ হওয়ার পর এখনো কিছু কিছু স্থানে সন্ত্রাসের ঘটনা চলায় উদ্বেগ প্রকাশ করেন তিনি৷

নবনির্বাচিত বিধায়িকা মিনারানী সরকারকে সংবর্ধনা বিবেকানন্দ বিচার মঞ্চের
Tags:
Releated Posts
লোকভবনে বৃক্ষরোপণ করলেন রাজ্যপাল
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন: নবীন প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য পরিবেশ রক্ষার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু।…
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য ত্যাগ
আগরতলা, ৫ জুন: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু’দিনের রাজ্য সফর শেষে আজ বিকেলে আগরতলা ত্যাগ করেন। আগরতলার এম.বি.বি. বিমানবন্দরে…
বিদ্যুতের মূল্যবৃদ্ধি, স্মার্ট মিটার ও আইনশৃঙ্খলা ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ প্রদেশ কংগ্রেসের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন: রাজ্যে ক্রমবর্ধমান বিদ্যুতের মাশুল বৃদ্ধি, স্মার্ট মিটার প্রকল্প এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির…
রাজধানীর একাধিক এলাকায় ইয়াবা ও নেশার ইনজেকশন বিক্রির অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ
আগরতলা, ৫ জুন : রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ইয়াবা ট্যাবলেট ও নেশাজাতীয় ইনজেকশন বিক্রির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন…


















