News Flash

  • Home
  • খেলা
  • কমলপুরে ক্রিকেট টুর্নামেন্ট সেমিতে আগরতলা ঈগলস
Image

কমলপুরে ক্রিকেট টুর্নামেন্ট সেমিতে আগরতলা ঈগলস

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ।।সেমিফাইনালে উঠলো আগরতলা ঈগলস। কোয়ার্টার ফাইনালে পরাজিত করলো তেলিয়ামুড়া টাইগার্সকে। কমলপুর মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত টি-‌২০ ক্রিকেটে। মহকুমার কালিবাড়ি মাঠে অনুষ্ঠিত ম্যাচে আগরতলা ঈগলস ৬ উইকেটে পরাজিত করে তেলিয়ামুড়া টাইগার্সকে। ইন্দ্রণীল ঘোষের দুরন্ত ব্যাটিংয়ে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে তেলিয়ামুড়া টাইগার্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৩ রান করে। দলের পক্ষে আকাশ কুমার সিনহা ৫৫ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৯ (‌অপ:‌)‌, দলনায়ক অরিজিৎ দত্ত ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০, রাহুল নাথ ১৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০,ঋতুরাজ দাস ১৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান।জবাবে খেলতে নেমে আগরতলা ঈগলস ৪ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ইন্দ্রনীল ঘোষ ৫২ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৯ (‌অপ:‌), আব্দুল রহমান ২২ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ৩১, দলনায়ক উদয়ন দত্ত ২৩ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ এবং সুরজিৎ পাল ৫৫ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। আগামীকাল অপর কোয়ার্টার ফাইনালে উদয়পুর বোলস খেলবে ইয়ুথ রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে। আসরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে মহকুমার ক্রীড়ামোদীদের মধ্যে।‌

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top