News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংসদে মহিলা সংরক্ষণ বিল আনার দাবিতে অনশনে কেসিআর কন্যা, সামিল হবে তৃণমূলও
Image

সংসদে মহিলা সংরক্ষণ বিল আনার দাবিতে অনশনে কেসিআর কন্যা, সামিল হবে তৃণমূলও

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.) : সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর দাবিতে একদিনের প্রতীকী অনশনে বসছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর কন্যা কে কবিতা। শুক্রবার দিল্লির যন্তর মন্তরে সারাদিন ব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি চলবে।কবিতার অনশন কর্মসূচিতে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছে তৃণমূল কংগ্রেস, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি, ন্যাশনাল কনফারেন্স, জনতা দল (ইউনাইটেড), রাষ্ট্রীয় জনতা দল এবং সমাজবাদী পার্টি-সহ ১৮টি দল। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইতিমধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে। আগামী শনিবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন তিনি। ইডির তলব নিয়ে সাংবাদিকদের কেসিআর কন্যা জানান, ‘মহিলা সংরক্ষণ বিল নিয়ে অনশন করার বিষয়ে আমরা ২ মার্চ দিল্লিতে একটি পোস্টার প্রকাশ করেছি। ইডি আমাকে ৯ মার্চ তলব করেছিল। আমি ১৬ মার্চের জন্য অনুরোধ করেছি, কিন্তু তাদের তাড়াহুড়োর কারণ জানি না, তাই আমি ১১ মার্চের জন্য সম্মত হয়েছি।’

ইডি সূত্রের খবর, হায়দরাবাদের ব্যবসায়ী অরুণ রামচন্দ্রন পিল্লাইয়ের মুখোমুখি বসিয়ে কে কবিতাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ওই ব্যবসায়ীকে একই মামলায় সোমবার গ্রেফতার করেছিল ইডি। কবিতার বয়ানও গোয়েন্দারা রেকর্ড করতে পারেন।

Releated Posts

ভারতের উন্নয়নের যাত্রায় রাজীব গান্ধীরও গুরুত্বপূর্ণ অবদান ছিল: রাজনাথ সিং

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮২তম জন্মবার্ষিকীতে বৃহস্পতিবার তাঁকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Aug 20, 2026

সিঙ্গাপুরে ভারতীয় মন্ত্রীদের বৈঠক, কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা

সিঙ্গাপুর, ২০ আগস্ট (আইএএনএস): ভারত ও সিঙ্গাপুরের মধ্যে ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ বা ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের রোডম্যাপ বাস্তবায়নে অগ্রগতি…

ByByNews Desk Aug 20, 2026

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা বাতিল নিয়ে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাবুলাল মারান্ডির, সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিলের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top