News Flash

  • Home
  • খেলা
  • ধর্মনগরে প্রথম ডিভিশন ক্রিকেট শুরু আজ থেকে
Image

ধর্মনগরে প্রথম ডিভিশন ক্রিকেট শুরু আজ থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ।।উদ্বোধন আজ। উদ্বোধনী ম্যাচে ও পি সি খেলবে দূর্গাপুরের বিরুদ্ধে। মহকুমার কলেজ স্টেডিয়ামে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মালাবতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। উদ্বোধনী ম্যাচ, তাই অগ্রিম কিছু বলা যাচ্ছে না। তবে মহকুমার ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, আজ ফেভারিট হিসাবেই মাঠে নামবে ও পি সি। দুদলই বৃহস্পতিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। জুনিয়র এবং সিনিয়র ক্রিকেটারে সমৃদ্ধ ওপিসি এবছর ব্যালান্সড দল-ই গড়েছে। এদিকে আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে যাবতীয় উদ্যোগ নিয়েছে ধর্মনগর মহকুমা ক্রিকেট সংস্থা। এবারই প্রথম আসর হবে কলেজ স্টেডিয়ামে। ফলে ওই মাঠের ২২ গজ কী রূপ ধারন করবে তা নিয়েই কৌতুহলী ক্রিকেটপ্রেমীরা। এদিকে এবছর আসরে অংশে নিয়েছে ৮ দল। ওই দলগুলোকে ২ গ্রুপে রাখা হয়েছে:‌ ও পি সি, এন এস সরণী, দূর্গাপুর, অঙ্কুর (‌‘‌এ’ গ্রুপ‌), জি সি সি সি, পানিসাগর, কদমতলা পি সি এবং সি আর সি সি সি ‌(‌‘‌বি’ গ্রুপ‌)। দুই গ্রুপের প্রথম দুই দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ২৩ এবং ২৪ মার্চ হবে আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ। ফাইনাল হবে ২৬ মার্চ। আসরের সবকটি ম্যাচ হবে নবনির্মিত কলেজ স্টেডিয়ামে। মহকুমা ক্রিকেট সংস্থার সচিব শেখর সিনহা আসর সুষ্ঠভাবে সম্পন্ন করা নিয়ে আশাবাদী।‌

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top