ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ।।উদ্বোধন আজ। উদ্বোধনী ম্যাচে ও পি সি খেলবে দূর্গাপুরের বিরুদ্ধে। মহকুমার কলেজ স্টেডিয়ামে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মালাবতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। উদ্বোধনী ম্যাচ, তাই অগ্রিম কিছু বলা যাচ্ছে না। তবে মহকুমার ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, আজ ফেভারিট হিসাবেই মাঠে নামবে ও পি সি। দুদলই বৃহস্পতিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। জুনিয়র এবং সিনিয়র ক্রিকেটারে সমৃদ্ধ ওপিসি এবছর ব্যালান্সড দল-ই গড়েছে। এদিকে আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে যাবতীয় উদ্যোগ নিয়েছে ধর্মনগর মহকুমা ক্রিকেট সংস্থা। এবারই প্রথম আসর হবে কলেজ স্টেডিয়ামে। ফলে ওই মাঠের ২২ গজ কী রূপ ধারন করবে তা নিয়েই কৌতুহলী ক্রিকেটপ্রেমীরা। এদিকে এবছর আসরে অংশে নিয়েছে ৮ দল। ওই দলগুলোকে ২ গ্রুপে রাখা হয়েছে: ও পি সি, এন এস সরণী, দূর্গাপুর, অঙ্কুর (‘এ’ গ্রুপ), জি সি সি সি, পানিসাগর, কদমতলা পি সি এবং সি আর সি সি সি (‘বি’ গ্রুপ)। দুই গ্রুপের প্রথম দুই দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ২৩ এবং ২৪ মার্চ হবে আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ। ফাইনাল হবে ২৬ মার্চ। আসরের সবকটি ম্যাচ হবে নবনির্মিত কলেজ স্টেডিয়ামে। মহকুমা ক্রিকেট সংস্থার সচিব শেখর সিনহা আসর সুষ্ঠভাবে সম্পন্ন করা নিয়ে আশাবাদী।

ধর্মনগরে প্রথম ডিভিশন ক্রিকেট শুরু আজ থেকে
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















