News Flash

  • Home
  • বিদেশ
  • ইমরানের বাড়ির সামনেই পুলিশের সঙ্গে ধুন্ধুমার পিটিআই কর্মী-সমর্থকদের, মৃত্যু ১ কর্মীর
Image

ইমরানের বাড়ির সামনেই পুলিশের সঙ্গে ধুন্ধুমার পিটিআই কর্মী-সমর্থকদের, মৃত্যু ১ কর্মীর

ইসলামাবাদ, ৯ মার্চ (হি.স.) : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থক ও পুলিশের সমঘর্ষে ফের উত্তপ্ত লাহোর। পিটিআই সমর্থকদের লক্ষ্য করে কাঁদানে গ্য়াস, জল কামান ছোঁড়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পাকিস্তানের লাহোরে ইমরান খানের বাড়ির সামনেই বুধবার সংঘর্ষ হয় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের সমর্থকদের সঙ্গে পাকিস্তান পুলিশের। সরকারের তরফে লাহোরে জমায়েত ও র‌্যালিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞা অমান্য করেই ইমরান খানের বাড়ির সামনে বিশাল জমায়েত করেছিল পিটিআই সমর্থকরা। তাদের সরাতে গিয়েই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় ১ ইমরান সমর্থকের মৃত্যু হয়েছে বলে খবর। জখম অন্তত ১২।

জানা গিয়েছে, পিটিআই সমর্থকদের সরাতে পুলিশ কাঁদানে গ্য়াস ও জল কামান ব্যবহার করে। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েই মৃত্য়ু হয় এক পিটিআই সমর্থকের। পিটিআই সমর্থকদের তরফে জানানো হয়েছে, তারা শান্তিপূর্ণভাবেই জমায়েত করেছিলেন। কিন্তু ১৪৪ ধারা জারি করে পুলিশ সমর্থকদের গ্রেফতার করে। জানা গিয়েছে, ১০০-রও বেশি পিটিআই সমর্থকদের গ্রেফতার করা হয়েছে।

পিটিআই নেতা শিরেন মাজারি বলেন, “পিটিআই সমর্থক আলি বিলাল (৪০)-র মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়, তার জেরেই তাঁর মৃত্যু হয়েছে। আরও কমপক্ষে ১২ জন পিটিআই সমর্থক আহত হয়েছেন, তাদের মধ্যে ৩ জনের অবস্থা সঙ্কটজনক। মহিলা সমর্থকদের উপরও জলকামান ব্যবহার করা হয়েছে। সেই জলে রাসায়নিক মেশানো ছিল।”

ইমরান খানের পার্টির তরফে জানানো হয়েছে, পঞ্জাবের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী মোহসিন নাকভি, অভ্য়ন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহ, পঞ্জাবের আইজিপি ও লাহোর পুলিশের প্রধানের বিরুদ্ধে তারা খুনের অভিযোগ দায়ের করবেন। নিহত পিটিআই সমর্থক বিলালকে গ্রেফতার করে তাঁর উপরে নির্মম অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

অন্য়দিকে, পিটিআই সমর্থকের মৃত্যুর পরই ইমরান খানও ভিডিয়োবার্তায় বলেন, “আপনারা সকলে থেমে যান। পরিকল্পনা মাফিক আমরা র‌্যালি করতে পারছি না। আমি অত্য়ন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই সরকার নির্বাচন এড়াতে সবরকমের চেষ্টা করছে। তারা চাইছেন শহরের সর্বত্র যেন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সেই কারণেই আমি দলীয় কর্মীদের যাবতীয় কর্মসূচি থামিয়ে বাড়ি চলে যেতে অনুরোধ করছি।”

উল্লেখ্য, তোশাখানা মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও, আপাতত তিনি গ্রেফতারি থেকে স্বস্তি পেয়েছেন। ইসলামাবাদ হাইকোর্টের তরফে জানানো হয়েছে, আগামী ১৩ মার্চ আদালতে হাজিরা দিতে হবে ইমরান খানকে। ততদিন অবধি তাঁকে গ্রেফতার করা যাবে না।-

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top