News Flash

Image

তেলিয়ামুড়ায় গাঁজা সহ আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ অভিনব পন্থা অবলম্বন করে  নাবালক দিয়ে গাঁজা পাচার করাতে গিয়ে গাঁজা সহ আটক এক নাবালক৷  যদিও এ গাঁজা আটকে রেল পুলিশের কোন ভূমিকা ছিলনা৷ ভূমিকা ছিল যাত্রী সাধারণের৷ ফলে প্রশ্ণ উঠছে রেল পুলিশের ভূমিকা নিয়ে৷ ঘটনা মঙ্গলবার রাতে তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি রেলস্টেশনে মঙ্গলবার সন্ধ্যায় আগরতলা থেকে ধর্মনগর গামী একটি যাত্রীবাহী রেল তেলিয়ামুড়া রেলস্টেশনে দাড়ালে রেলের যাত্রীরা ও এলাকাবাসীরা মিলে এক নাবালক’কে গাঁজা সহ আটক করে৷ খবর দেয়া হয় রেল পুলিশকে৷  তারা এসে সেই নাবালক’কে গাঁজা সহ  নিয়ে যায়৷ ওই নাবালকের ব্যাগে তল্লাশি কালে বাজেয়াপ্ত হয় আনুমানিক প্রায়  পাঁচ কেজির উপর শুকনো গাঁজা৷ যদিও এ ব্যাপারে বলতে গিয়ে তেলিয়ামুড়া রেল পুলিশের এক কর্মকর্তা জানান যাত্রীরা এবং এলাকাবাসীরা এই নাবালক’কে আটক করে তাদের হাতে তুলে দিয়েছে৷ যদিও সে নাবালক নাকি এই ঘটনা অস্বীকার করছে৷ তবে প্রশ্ণ চিহ্ণ দেখা দিয়েছে রেল পুলিশের ভূমিকা নিয়ে৷ তেলিয়ামুড়া রেল স্টেশন কে কেন্দ্র করে গাঁজা পাচারের অভিযোগ উঠলেও কোন সদর্থক ভূমিকা নিচ্ছে না রেল পুলিশ৷ তারা কার্যত সব কিছু দেখেও না দেখার ভান করছে  বলে অভিযোগ৷ পূর্বে বহুবার তেলিয়ামুড়া থানার পুলিশ মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে রেল থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হলেও এক্ষেত্রে রেল পুলিশ সফলতা দেখাতে ব্যার্থ হয়৷ এবারেও সাধারণ জনতা গাঁজা সহ এক নাবালক’কে আটক করে তুলে দিল রেল পুলিশের হাতে৷৷

Releated Posts

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top