News Flash

Image

করিমগঞ্জে কুশিয়ারা নদীর জলে ডুবে মৃত্যু যুবকের

করিমগঞ্জ (অসম), ৮ মার্চ (হি.স.) : আনন্দের হোলির দিন রঙ খেলার পর নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে করিমগঞ্জ জেলা সদর শহরের তারাভূষণ লেনের জনৈক কিশোরের। মৃত কিশোরকে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী অরিজিৎ ভট্টাচার্য বলে পরিচয় উদ্ধার হয়েছে। এ ঘটনায় করিমগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, দোল ও হোলির উৎসব উদযাপন করতে গিয়ে রঙ খেলায় আনন্দে আত্মহারা ছিল গোটা করিমগঞ্জ। রঙ খেলা শেষ হওয়ার পর কুশিয়ারা নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে যায় অরিজিৎ ভট্টাচার্য। কিন্তু আচমকা বন্ধুদের চোখের সামনে নদীর জলে তলিয়ে যায় সে। কিন্তু সে উঠে আসছে না দেখে সঙ্গী বন্ধুরা হতভম্ব হয়ে আশপাশের লোকজনকে ডাকতে শুরু করে। তাদের ডাকে সাড়া দিয়ে বেশ কয়েকজন এসে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন।
ইত্যবসরে খবর পেয়ে ছুটে আসে করিমগঞ্জের সদর থানা থেকে পুলিশের দল। তাঁরা তড়িঘড়ি ডেকে পাঠান এসডিআরএফকে। মূলত এসডিআরএফ-এর তৎপরতায় উদ্ধার করা হয় সংজ্ঞাহীন অরিজিৎকে। তাকে নিয়ে যাওয়া হয় করিমগঞ্জের সিভিল হাসপাতালে। কিন্তু দুৰ্ভাগ্যবশত হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

Releated Posts

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপ-স্পিকার পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপ-স্পিকার পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top