News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অপহৃত স্কুল ছাত্র উদ্ধার, কমলপুরে চাঞ্চল্য
Image

অপহৃত স্কুল ছাত্র উদ্ধার, কমলপুরে চাঞ্চল্য

আমবাসা(ত্রিপুরা), ৬ মার্চ(হি. স.) : স্কুল ছাত্র নিখোঁজের ঘটনায় আজ ধলাই জেলায় কমলপুর মহকুমায় বালিগাঁওয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ঘটনায় রাজনৈতিক সন্ত্রাসের গন্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে। কারণ, ওই ছাত্রকে ছড়ার পাশে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার হয়েছে।

এলাকাবাসীসূত্রে খবর, এদিন বালিগাঁও এলাকার বাসিন্দা তথা পেশায় পুরোহিত ঝন্টু চক্রবর্তীর অষ্টম শ্রেণিতে পাঠরত সন্তান দীপেশ চক্রবর্তী একই এলাকায় গৃহশিক্ষকের বাড়ি পড়তে গিয়েছিল। কিন্তু রাত আটটা পর্যন্ত বাড়ি না ফেরায় উদ্বিগ্ন অভিভাবক গৃহশিক্ষককে ফোন করেন। গৃহ শিক্ষক জানান অন্যদিনের তুলনায় কিছুটা আগেই বেরিয়ে গেছে দীপেশ। এরপরই তাঁকে খোঁজাখুজি শুরু হয়ে যায়। শেষপর্যন্ত গৃহশিক্ষকের বাড়ি থেকে অনেকটা দূরে স্থানীয় এক ছড়ার নীচে হাত পা মুখ বাঁধা অবস্থায় উদ্ধার হয় দীপেশ। 

দীপেশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দা নৃপেন্দ্র দেবনাথ এবং সুমন দেবনাথ সহ আরো কয়েকজন এলাকাবাসী তাকে গৃহশিক্ষকের বাড়ি থেকে বেরোনো মাত্রই জোর তুলে নিয়ে গিয়েছিল। দীপেশের অভিভাবকদের পক্ষ থেকে কমলপুর থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top