News Flash

  • Home
  • দিনের খবর
  • জমির বিনিময়ে চাকরি দুর্নীতি মামলা লালুপ্রসাদকে তলব করল সিবিআই
Image

জমির বিনিময়ে চাকরি দুর্নীতি মামলা লালুপ্রসাদকে তলব করল সিবিআই

নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.) : জমির বিনিময়ে চাকরি দুর্নীতি মামলার তদন্তে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) । সোমবার ইমেলে এক নোটিশ পাঠিয়ে প্রবীণ নেতা আগামীকাল মঙ্গলবার দিল্লিতে সংস্থার সদর দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ফের বিপাকে লালুপ্রসাদ যাদব। জমির বিনিময়ে চাকরি দুর্নীতি মামলার তদন্তে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা স্ত্রী রাবড়ি দেবীকে জিজ্ঞাসাবাদের পরে এবার আরজেডি সুপ্রিমোকে তলব করল সিবিআই। সোমবার দুপুরে ইমেলে এক নোটিশ পাঠিয়ে প্রবীণ রাজনৈতিক নেতা আগামীকাল মঙ্গলবার দিল্লিতে সংস্থার সদর দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজেডি নেতৃত্বের অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই হোলির আগের দিন প্রাক্তন রেলমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের অছিলায় দিল্লি তলব করা হয়েছে। সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার তাঁর পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে পাল্টা সিবিআইকে ইমেল পাঠিয়ে জানিয়ে দিচ্ছেন লালু।

ইউপিএ জমানায় রেলমন্ত্রী থাকার সময়ে জমির বিনিময়ে চাকরি দিয়েছিলেন বলে অভিযোগ আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে। ওই মামলার তদন্তে ইতিমধ্যেই বেশ কয়েকবার প্রাক্তন রেলমন্ত্রী, তাঁর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, মিশা ভারতীকে জেরা করেছে সিবিআই। লালুর ঘনিষ্ঠ ভোলা যাদবকে গত বছরের জুলাইয়ে গ্রেফতার করা হয়। অক্টোবরে আরজেডি সুপ্রিমো সহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিবিআই।

এদিন সকালেই আচমকা রাবড়ি দেবীর পটনার বাড়িতে হানা দেয় সিবিআইয়ের আধিকারিকদের একটি দল। টানা চার ঘন্টা ধরে জেরা করা হয় বিহারের মুখ্যমন্ত্রীকে। ওই জেরা শেষের পরেই জমির বিনিময়ে চাকরি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য লালুপ্রসাদকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Releated Posts

বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও তেল শোধন ক্ষমতা ৩০০ মিলিয়ন টনে নিয়ে যাবে ভারত: হরদীপ পুরী

নয়াদিল্লি, ২১ আগস্ট( আইএএনএস): বিশ্বজুড়ে তেল শোধন ক্ষমতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত তার অবস্থান আরও শক্তিশালী করছে।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

আদিবাসী কল্যাণ দুর্নীতি: বিধানসভা অচল করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ

বেঙ্গালুরু, ২১ আগস্ট (আইএএনএস): কর্ণাটকের আদিবাসী কল্যাণ দফতরের কথিত দুর্নীতি ইস্যুতে পরিকল্পনা ও পরিসংখ্যানমন্ত্রী বি. নাগেন্দ্রর পদত্যাগের দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

তামিলনাড়ু থেকে নির্মাণসামগ্রী পরিবহনে ছাড়ের আশ্বাস, স্বস্তির আশা কেরলে

তিরুবনন্তপুরম, ২১ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে কেরলে নির্মাণসামগ্রী, বিশেষ করে মেটাল ও চুনাপাথর, পরিবহনে নিষেধাজ্ঞা থেকে কেরলকে ছাড়…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

‘দুই দেশের বিষয়’: সার্জিও গোরের মন্তব্য নিয়ে আমেরিকা-পাকিস্তান টানাপোড়েনে ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ২০ আগস্ট (আইএএনএস): কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ—ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের এই মন্তব্যকে কেন্দ্র করে পাকিস্তান…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top