News Flash

Image

করিমগঞ্জের এলেংজুরিতে সড়ক দুর্ঘটনা, হত শিশু

করিমগঞ্জ (অসম), ৬ মার্চ (হি.স.) : মামার বাড়িতে ঘুরতে এসে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছে এক শিশু। মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে আজ সোমবার বিকাল আনুমানিক চারটায় করিমগঞ্জের এলেংজুরিতে। ঘটনায় নিহত শিশুর নাম সাকিবুল হাসান (৯)। বাড়ি করিমগঞ্জের বারইগ্রাম এলাকায়।

ঘটনায় উত্তেজনা ছড়ায় এলেংজুরিতে। ক্ষুব্ধ জনতা প্রতিবাদে সড়ক অবরোধ করলে জাতীয় সড়কে সৃষ্টি হয় যানজটের। খবর পেয়ে দলবল নিয়ে ছুটে যান করিমগঞ্জের সদর থানার ওসি ভবেশ দিহিঙ্গিয়া। অবশ্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, করিমগঞ্জ থেকে শিলচর উদ্দেশ্যে যাওয়ার সময় এএস ১১এসি ৬৩৬১ নম্বরের একটি যাত্রীবাহী ট্রাভেলার গাড়ি পিছন থেকে ধাক্কা মারে সাকিবুল হাসানকে। ঘটনায় মাথায় এবং বুকে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় সাকিবুল।
প্রত্যক্ষদর্শীদের বয়ান মতে, অত্যাধিক গতিতে ছিল অভিশপ্ত ট্রাভেলার গাড়িটি। অন্য এক গাড়িকে ওভারটেক করতে সড়কের বাম পাশ থেকে ডান পাশে চলে আসলে দুর্ঘটনা সংঘটিত হয়।

হত শিশুর এক নিকটাত্মীয় জানান, সাকিবুলের বাড়ি করিমগঞ্জের বারইগ্রাম এলাকায়। গত দুদিন আগে মামার বাড়িতে ঘুরতে এলেংজুরিতে আসে সে।
এদিকে ঘটনাস্থলে করিমগঞ্জের সদর ওসি ছুটে গিয়ে শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জের সিভিল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করেন। সঙ্গে বাজেয়াপ্ত করা হয় ট্রাভেলার গাড়িটি। আটক করা হয় গাড়ির চালককে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলেংজুরি সহ বারইগ্রাম এলাকায়।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top