News Flash

  • Home
  • দিনের খবর
  • চিকিৎসা ব্যবস্থাকে সাশ্রয়ী করে তোলাই কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
Image

চিকিৎসা ব্যবস্থাকে সাশ্রয়ী করে তোলাই কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): ভারতে চিকিৎসা ব্যবস্থাকে সাশ্রয়ী করে তোলাই কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। দেশবাসীর উদ্দেশে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, আয়ুষ্মান ভারত-এর অধীনে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধার নেপথ্যে সেই চিন্তাভাবনাই রয়েছে। এর অধীনে চিকিৎসার জন্য ব্যয় করা প্রায় ৮০ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে। সোমবার বাজেট পরবর্তী একটি ওয়েবিনারে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। এই ওয়েবিনারের বিষয় হল-“স্বাস্থ্য ও মেডিকেল গবেষণা”।

ওয়েবিনারে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেছেন, “গুরুতর রোগের জন্য দেশে গুণমানসম্পন্ন ও আধুনিক স্বাস্থ্য পরিকাঠামো অতীব গুরুত্বপূর্ণ। সরকারের লক্ষ্য সেই দিকেও রয়েছে, যাতে মানুষ নিজেদের বাড়ির কাছে পরীক্ষার সুবিধা পান এবং প্রাথমিক চিকিৎসার জন্য আরও ভাল সুবিধা থাকে। এর জন্য দেশে ১.৫ লক্ষ স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র তৈরি করা হচ্ছে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “স্বাধীনতার পর থেকে কয়েক দশক ধরে স্বাস্থ্যের ক্ষেত্রে একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির অভাব ছিল। আমরা স্বাস্থ্যসেবাকে শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রকের মধ্যে সীমাবদ্ধ রাখিনি বরং পুরো সরকারী পদ্ধতির উপর জোর দিয়েছি।” কোভিড পরিস্থিতির কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেছেন, “করোনা আমাদের বুঝিয়ে দিয়েছে, যখন এই ধরনের সংকট দেখা দেয়, তখন সমৃদ্ধ দেশগুলির উন্নত ব্যবস্থাও ভেঙে পড়ে। বিশ্ব এখন স্বাস্থ্যের দিকে অনেক বেশি মনোযোগী। কিন্তু ভারতের দৃষ্টিভঙ্গি শুধু স্বাস্থ্যসেবাতেই সীমাবদ্ধ নয়, আমরা সুস্থতার জন্যও কাজ করছি।”

মোদী বলেছেন, “করোনা আমাদের এও শিখিয়েছে যে সাপ্লাই চেইন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যখন মহামারী চরমে ছিল, তখন কিছু দেশের জন্য ওষুধ, ভ্যাকসিন এবং চিকিৎসা যন্ত্রের মতো জীবন-রক্ষাকারী জিনিসগুলিও অস্ত্রে পরিণত হয়েছি।” প্রধানমন্ত্রীর কথায়, “তাই আমরা বিশ্বের সামনে একটি দৃষ্টিভঙ্গি রেখেছি, ‘এক পৃথিবী, এক স্বাস্থ্য’ – সবার জন্য সামগ্রিক স্বাস্থ্যসেবা।”

Releated Posts

নতুন এফআইআর না হওয়া পর্যন্ত ধর্না চলবে, রাহুলের পাশে কংগ্রেস নেতারা

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : ছাত্র বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগে আহত সাহিল লোচাবের হয়ে নতুন করে এফআইআর দায়েরের…

ByBySandeep Biswas Aug 21, 2026

বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও তেল শোধন ক্ষমতা ৩০০ মিলিয়ন টনে নিয়ে যাবে ভারত: হরদীপ পুরী

নয়াদিল্লি, ২১ আগস্ট( আইএএনএস): বিশ্বজুড়ে তেল শোধন ক্ষমতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত তার অবস্থান আরও শক্তিশালী করছে।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

আদিবাসী কল্যাণ দুর্নীতি: বিধানসভা অচল করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ

বেঙ্গালুরু, ২১ আগস্ট (আইএএনএস): কর্ণাটকের আদিবাসী কল্যাণ দফতরের কথিত দুর্নীতি ইস্যুতে পরিকল্পনা ও পরিসংখ্যানমন্ত্রী বি. নাগেন্দ্রর পদত্যাগের দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

তামিলনাড়ু থেকে নির্মাণসামগ্রী পরিবহনে ছাড়ের আশ্বাস, স্বস্তির আশা কেরলে

তিরুবনন্তপুরম, ২১ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে কেরলে নির্মাণসামগ্রী, বিশেষ করে মেটাল ও চুনাপাথর, পরিবহনে নিষেধাজ্ঞা থেকে কেরলকে ছাড়…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top