News Flash

  • Home
  • দিনের খবর
  • তুনিশা শর্মা আত্মহত্যা মামলা: জামিনের পর জেল থেকে ছাড়া পেলেন অভিনেতা শীজান খান
Image

তুনিশা শর্মা আত্মহত্যা মামলা: জামিনের পর জেল থেকে ছাড়া পেলেন অভিনেতা শীজান খান

থানে, ৫ মার্চ (হি.স.): জামিন পাওয়ার পর জেল থেকে ছাড়া পেলেন তুনিশা শর্মার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার হওয়া অভিনেতা শিজান খান। তুনিশার মৃত্যুর পরের দিনই তুনিশা শর্মার মায়ের অভিযোগের ভিত্তিতে শীজান খানকে গ্রেফতার করে পুলিশ। প্রায় ২ মাস পর শনিবার মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাইয়ের দায়রা আদালত শীজানকে জামিন দেয়। এক লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডের বিনিময়ে আদালত তাঁর জামিন মঞ্জুর করে। এছাড়াও শিজানের পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দায়রা আদালত। জামিন পাওয়ার পরবর্তী দিন, রবিবার জেল থেকে মুক্তি পেয়েছেন শীজান খান।

উল্লেখ্য, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ৩০৬ ধারায় তাঁর নামে মামলা রুজু করেছিল মহারাষ্ট্র পুলিশ। মহারাষ্ট্রের ভাসাই-এর আদালত প্রথমে তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেয়। পরবর্তীকালে তাঁকে জেল হেফাজতে থাকার নির্দেশ দেয় আদালত। থানের সেন্ট্রাল জেলেই এতদিন বন্দি ছিলেন শীজান। দুই মাস থানে সেন্ট্রাল জেলে থাকার পর রবিবার জামিনে মুক্তি পেয়ে বাইরে এলেন টিভি অভিনেতা শীজান খান।

Releated Posts

‘শেষ হাসি তৃণমূলই হাসবে’: দলীয় কর্মীদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৪ মে (আইএএনএস): ভোটগণনা চলাকালীনই দলীয় কর্মী ও প্রার্থীদের উদ্দেশে ভিডিও বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

ByByNews Desk May 4, 2026

এনডিএ-র জয়ে ‘বিকশিত ভারত’ ভাবনার সমর্থন দেখলেন কুমারস্বামী

বেঙ্গালুরু/নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): বিভিন্ন রাজ্যের নির্বাচনের ফল সামনে আসতেই এনডিএ-র সাফল্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ‘বিকশিত ভারত’ ভাবনার…

ByByNews Desk May 4, 2026

কর্নাটক উপনির্বাচন: বাগলকোটে ১৭,২০৫ ভোটে এগিয়ে কংগ্রেস, জয়ের পথে উমেশ মেটি

বেঙ্গালুরু, ৪ মে (আইএএনএস): কর্নাটকের বাগলকোট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী উমেশ মেটি ২১ দফা গণনা শেষে ১৭,২০৫…

ByByNews Desk May 4, 2026

‘তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো উচিত’: বিজেপি এগোতেই মন্তব্য হুমায়ুন কবীরের

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা যত এগোচ্ছে, ততই রাজনৈতিক চাপানউতোর তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে আম…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top