News Flash

  • Home
  • বিদেশ
  • ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে ভবনে বাণিজ্যিক ভবনে বিস্ফোরণ, প্রাণ হারালেন ৩ জন
Image

ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে ভবনে বাণিজ্যিক ভবনে বিস্ফোরণ, প্রাণ হারালেন ৩ জন

ঢাকা, ৫ মার্চ (হি.স.): বাংলাদেশের পুরোনো ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে একটি বাণিজ্যিক ভবনের চার তলায় রবিবার সকাল ১১ টা নাগাদ বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। এদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের জেরে ভবনটিতে আগুন ধরে যায়। সেটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের সঠিক কারণ জানা না গেলেও গ্যাস সিলিন্ডার ফেটেই এই ঘটনা বলে, পুলিশের অনুমান।

নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষার। আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পথচারী খাইরুল, প্রতিষ্ঠানের কর্মকর্তা হান্নান ও শিক্ষার্থী পায়েল। রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া কর্মকর্তা মো. শাজাহান সিকদার জানান, সায়েন্স ল্যাবের পাশে একটি তিন তলা ভবন আংশিক ধসে পড়েছে ও আগুন লেগেছে।

Releated Posts

বালোচিস্তানের নওশকিতে সামরিক অবরোধ নিয়ে পাকিস্তানের সমালোচনা মানবাধিকার সংগঠনের, আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি

কোয়েটা, ২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের নওশকি জেলায় দীর্ঘদিনের সামরিক অবরোধ, কারফিউ এবং অভিযানের তীব্র সমালোচনা করেছে…

ByByNews Desk Aug 2, 2026

পাঞ্জাব প্রদেশ থেকে প্রায় ১.৪ লক্ষ আফগান শরণার্থীকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান: রিপোর্ট

কাবুল, ২ আগস্ট (আইএএনএস): বৈধ বসবাসের নথি না থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের পাঞ্জাব…

ByByNews Desk Aug 2, 2026

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top