নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ সাংবিধানিক উপায়ে রাজ্যের উপজাতি অংশের জনগণের অধিকার সুরক্ষিত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পেলেই আলোচনায় বসতে রাজি প্রদ্যোত কিশোর দেববর্মা৷ অন্যথায় মন্ত্রিত্ব কিংবা কোন ধরনের পদে আসীন করানোর মতো লোভনীয় প্রতিশ্রুতিতে তার দল কোনভাবেই কোন ধরনের আলোচনায় বসতে চায় না বলেও স্পষ্টভাবে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর৷ সাংবিধানিক দাবি নিয়ে শনিবার সামাজিক মাধ্যমে এসে সুর চড়ালেন প্রদ্যোৎ কিশোর দেববর্মণ৷ তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এক বক্তব্যে পরিপ্রেক্ষিতে বলেন সাংবিধানিক দাবি নিয়ে সম্মানের সাথে যদি বিজেপি কথা বলতে চায় তাহলে তিনি প্রস্তুত৷ কিন্তু যদি ডেকে নিয়ে পোস্ট অফার করা হয় তাহলে সেই বৈঠকে বসতে রাজি নয় তিনি৷ কারণ তিপরা মথা সাংবিধানিক অধিকারের জন্য আত্মপ্রকাশ হয়েছে৷ কোন মন্ত্রিত্ব পদ বা পোস্ট অফার করলে নেওয়ার জন্য আত্মপ্রকাশ হয় নি৷ তাই সাংবিধানিক দাবি জন্য বৈঠকে বসতে প্রস্তুত বলে জানেন তিনি৷ আরো বলেন হানিবুছা ছাড়া ত্রিপুরা শাসন করতে চাইলে বিজেপি’’র আগামী দিনে কষ্ট হবে৷ সাংবিধানিক দাবির জন্য লড়াই করে যাবে মথা৷

উপজাতিদের স্বার্থ সুরক্ষায় এগিয়ে আসলেই বিজেপির সঙ্গে আলোচনা হবে : প্রদ্যোত
Releated Posts
ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য
আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…
মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা
আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির প্রদেশ সভাপতি…
ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা
আগরতলা, ১৮ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…
ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর
প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…


















