News Flash

  • Home
  • মুখ্য খবর
  •  উপজাতিদের স্বার্থ সুরক্ষায় এগিয়ে আসলেই বিজেপির সঙ্গে আলোচনা হবে : প্রদ্যোত
Image

 উপজাতিদের স্বার্থ সুরক্ষায় এগিয়ে আসলেই বিজেপির সঙ্গে আলোচনা হবে : প্রদ্যোত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ সাংবিধানিক উপায়ে রাজ্যের উপজাতি অংশের জনগণের অধিকার সুরক্ষিত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পেলেই আলোচনায় বসতে রাজি প্রদ্যোত কিশোর দেববর্মা৷ অন্যথায় মন্ত্রিত্ব কিংবা কোন ধরনের পদে আসীন করানোর মতো লোভনীয় প্রতিশ্রুতিতে তার দল কোনভাবেই কোন ধরনের আলোচনায় বসতে চায় না বলেও  স্পষ্টভাবে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর৷ সাংবিধানিক দাবি নিয়ে শনিবার সামাজিক মাধ্যমে এসে সুর চড়ালেন প্রদ্যোৎ কিশোর দেববর্মণ৷ তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এক বক্তব্যে পরিপ্রেক্ষিতে বলেন সাংবিধানিক দাবি নিয়ে সম্মানের সাথে যদি বিজেপি কথা বলতে চায় তাহলে তিনি প্রস্তুত৷ কিন্তু যদি ডেকে নিয়ে পোস্ট অফার করা হয় তাহলে সেই বৈঠকে বসতে রাজি নয় তিনি৷ কারণ তিপরা মথা সাংবিধানিক অধিকারের জন্য আত্মপ্রকাশ হয়েছে৷ কোন মন্ত্রিত্ব পদ বা পোস্ট অফার করলে নেওয়ার জন্য আত্মপ্রকাশ হয় নি৷ তাই সাংবিধানিক দাবি জন্য বৈঠকে বসতে প্রস্তুত বলে জানেন তিনি৷ আরো বলেন হানিবুছা ছাড়া ত্রিপুরা শাসন করতে চাইলে বিজেপি’’র আগামী দিনে কষ্ট হবে৷ সাংবিধানিক দাবির জন্য লড়াই করে যাবে মথা৷

Releated Posts

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top