News Flash

  • Home
  • খেলা
  • আগরতলা প্রেসক্লাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্যোগ : এন্ট্রি আহ্বান
Image

আগরতলা প্রেসক্লাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্যোগ : এন্ট্রি আহ্বান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ।। আগরতলা প্রেসক্লাব আয়োজিত “গেমস এন্ড স্পোর্টস” শুরু হচ্ছে ২০ মার্চ থেকে। অন্যান্য বছরের মতো এবারও আগরতলা প্রেসক্লাবের সদস্য-সদস্যাদের মধ্যে ইন্ডোর-আউটডোর গেমসের পাশাপাশি নতুন সংযোজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। নতুন সংযোজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আগরতলা প্রেস ক্লাবের সদস্য-সদস্যাবৃন্দের পরিবার পরিজনরা ও অংশ নিতে পারবে। আগরতলা প্রেসক্লাবের এবারকার স্পোর্টস সাব কমিটির প্রথম এবং বিশেষ বর্ধিত সভায় আজ, রবিবার মুখ্যত এ বিষয়ে বেশ কিছু গঠনমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় চেয়ারম্যান অলক ঘোষ, কনভেনার অভিষেক দে সহ অন্যান্য সদস্য-সদস্যাবৃন্দরাও উপস্থিত ছিলেন। ঘোষিত ক্রীড়া সূচি অনুযায়ী ২০ মার্চে লুডো, ২২ মার্চে চাইনিজ চেকার্স, ২৪ মার্চে দাবা, ২৬ মার্চে ক্রিকেট, ২৮ মার্চে ক্যারাম, ৩০ মার্চে টেবিল টেনিস এবং ১লা এপ্রিল ব্যাডমিন্টন প্রতিযোগিতার পর ২রা এপ্রিল বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হবে। সবকটি প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয়-বিভাগের সদস্যরাই অংশ নিতে পারবে। ইভেন্ট ভিত্তিক প্রতিযোগিতার জন্য অংশগ্রহণকারী প্রেসক্লাবের সদস্য-সদস্যাবৃন্দকে প্রেস ক্লাবে ১৬ মার্চের মধ্যে নাম নথিভুক্ত করতে আহ্বান জানানো হচ্ছে। মৈত্রী ও সমন্বয় সাধনের কথা চিন্তা করে কলকাতা এবং বাংলাদেশ প্রেসক্লাবের সঙ্গে আগরতলা প্রেসক্লাবের ফুটবল বা ক্রিকেট ম্যাচের আয়োজনের ব্যবস্থা করা হবে। এপ্রিল মাসে ত্রিপুরার বিভিন্ন জেলার প্রেসক্লাবকে আমন্ত্রণ জানিয়ে ফুটবল টুর্নামেন্টেরও উদ্যোগ নেয়া হবে। আগরতলা প্রেস ক্লাবের সহ সম্পাদক তথা স্পোর্টস সাব কমিটির কনভেনর অভিষেক দে এ সংবাদ জানালে ক্লাব সচিব রমাকান্ত দে এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top