News Flash

  • Home
  • দিনের খবর
  • চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণস্থলে উদ্ধার অভিযান সমাপ্ত, আর কোনও দেহ উদ্ধার হয়নি
Image

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণস্থলে উদ্ধার অভিযান সমাপ্ত, আর কোনও দেহ উদ্ধার হয়নি

চট্টগ্রাম, ৫ মার্চ (হি.স.): বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডের অক্সিজেন কারখানায় উদ্ধার অভিযান সমাপ্ত। নতুন করে আর কোনও দেহ উদ্ধার হয়নি। মৃতের সংখ্যা ৬। আহত তিরিশেরও বেশি। এখনও খোঁজ নেই কারখানার মালিকের। রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেন। তিনি বলেন, এখনও পর্যন্ত উদ্ধার কার্যক্রম শেষ। আমরা ফের কোনও দুর্ঘটনার শঙ্কা করছি না, তবুও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি, কাউকে আশপাশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ৷ যারা নিহত হয়েছেন তাদের অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া হবে।

সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সীমা অক্সিজেন লিমিটেড নামের প্ল্যান্টে শনিবার বিকেলে হঠাৎ বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় ৩৩ জনকে। বিস্ফোরণে প্ল্যান্টের আশপাশের এক বর্গকিলোমিটার এলাকা কেঁপে ওঠে। রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিস্ফোরক অধিদফতরের একটি টিম। পরিদর্শন শেষে বিস্ফোরক অধিদফতরের পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন বলেন, প্ল্যান্ট থেকে যে কলামের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডারে ভরা হয়, সেটি বিস্ফোরিত হয়েছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top