News Flash

  • Home
  • খেলা
  • ভলিবল অনুশীলন ও খেলার প্রতি আকর্ষণ বাড়াতে হবে
Image

ভলিবল অনুশীলন ও খেলার প্রতি আকর্ষণ বাড়াতে হবে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ।। ভলিবলেও রয়েছে রূপকের দৃষ্টি। সেই দীর্ঘ সাত-আট বছর ধরেই। খবরও হয়েছে একাধিকবার। খেলোয়াড় এবং সংগঠকরা আগেই বিষয়টা নিয়ে সোচ্চার হয়েছেন। এমনকি আইনেরও দ্বারস্থ হয়েছেন যথোচিতভাবে। যতটুকু মনে হচ্ছে এখনো বিষয়টা আইনি গ্যারাকলে বিদ্যমান। একটি পুরানো, অপরটি নতুন –  সমান্তরালে দুটো ভলিবল অ্যাসোসিয়েশন পরিচালিত হচ্ছে রাজ্যে। অবশ্যই একটি বৈধ হলে, অপরটি অবৈধ। কোনটি বৈধ আর কোনটি অবৈধ, আঙ্গুল তুলে দেখানোর অবকাশ নেই। আদালতের রায় শেষ কথা বললেও কার্যত খেলোয়াড়দের জীবন যে কক্ষচ্যুত হচ্ছে সেটাই মূলতঃ পরিতাপের বিষয়। আখেরে বিতর্কের বেড়াজালে আবদ্ধ এই সমস্ত ইভেন্টের দিকে অভিভাবকদের পাশাপাশি খেলোয়াড়দের দৃষ্টিও কমে আসছে বলে অনুমান। আদালতের রায় থেকে প্রকৃত তথ্য জনসমক্ষে বিশেষ করে খেলোয়াড়দের সামনে তুলে ধরে তাদেরকে ইভেন্টের প্রতি এগিয়ে আনা, মাঠে অনুশীলন করানো, এরপর সাফল্যের ভেলায় ভাসানো প্রত্যেকের কর্তব্য। শেষ পর্যন্ত জাতীয় আসরে অংশগ্রহণ এবং সাফল্যের স্বীকৃতি স্বরূপ প্রশংসাপত্র জুড়ে দেওয়ার মাধ্যমে কর্মসংস্থানের পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে খেলোয়ারদের উৎসাহিত করানোর লক্ষ্যে ক্রীড়াপ্রেমীদের এগিয়ে আসতে হবে।

Releated Posts

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top