News Flash

  • Home
  • দেশ
  • ‘সবার চেয়ে বেশি সাহায্য করেছে’, ভারতের প্রশংসা শ্রীলঙ্কার
Image

‘সবার চেয়ে বেশি সাহায্য করেছে’, ভারতের প্রশংসা শ্রীলঙ্কার

কলম্বো, ৪ মার্চ (হি.স.) : বিপদের দিনে পাশে দাঁড়ানোয় ভারতকে প্রশংসায় ভরিয়ে দিল শ্রীলঙ্কা । শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী আলি সাব্রি জানাচ্ছেন, ”আমরা ভারতের কাছে খুবই কৃতজ্ঞ।”

শ্রীলঙ্কার বিদেশি মুদ্রার পরিমাণ কমতে কমতে মাত্র ৫০ কোটি ডলারে এসে ঠেকেছে। এই পরিস্থিতিতেও ঘুরে দাঁড়াতে মরিয়া দ্বীপরাষ্ট্রটি । আর সেই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে তাদের পাশে যে দেশগুলি দাঁড়িয়েছে, তার মধ্যে সবচেয়ে আগে রয়েছে ভারত। কেবল এগিয়ে থাকাই নয়, বাকি সব দেশ মিলে যা করেছে, তার চেয়েও বেশি করেছে নয়াদিল্লি। এভাবেই প্রতিবেশী দেশকে প্রশংসায় মুড়ে দিচ্ছে দ্বীপরাষ্ট্রটি।

শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী আলি সাব্রি জানাচ্ছেন, ”আমরা ভারতের কাছে খুবই কৃতজ্ঞ।” শুক্রবার ভারতকে ধন্যবাদ জানিয়েছেন শ্রীলঙ্কার মন্ত্রী। দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও কথা বলতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, ”গত মে-জুন মাসের ভাঙনের পর শ্রীলঙ্কা অনেকটা পথ চলে এসেছে। আমাদের মুদ্রাস্ফীতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। দীর্ঘ লাইন নেই। পর্যটনও আগের জায়গায় ফিরেছে।” সব মিলিয়ে তাঁকে যথেষ্টই আশাবাদী দেখিয়েছে এদিন। আর এই প্রসঙ্গেই উঠে আসে অন্য দেশের সাহায্যের কথা। আলি বলেন, ”পরিস্থিতি পুনরুদ্ধার ও স্থিতিশীল হওয়ার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় পার্টনার ভারত। আমার তো মনে হয়, বাকি সব দেশগুলি মিলে যা করেছে, ভারত একাই তার থেকে বেশি করেছে। ৩.৯ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে, যা আমাদের নতুন শক্তি জুগিয়েছে। ভারতের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ।”
একাধিক দেশ থেকে ঋণ নিয়ে প্রবল আর্থিক সংকটে ভুগছে দ্বীপরাষ্ট্র। ঋণ মকুবের পরিকাঠামো নিয়ে একমত হতে পারেনি চিন ও আইএমএফ । এহেন পরিস্থিতিতে একেবারেই খরচের পথে হাঁটতে চাইছে না রনিল বিক্রমাসিঙ্ঘের সরকার। যেনতেন প্রকারেণ ঘুরে দাঁড়াতে চায় দ্বীপরাষ্ট্রটি। আর সেই প্রসঙ্গেই চিন নয়, ভারতের প্রসঙ্গই তুলতে দেখা গেল তাদের।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top