News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লি নিয়ে যেতে পারবে ইডি, অনুব্রতের আর্জি খারিজ করে রায় হাইকোর্টের
Image

দিল্লি নিয়ে যেতে পারবে ইডি, অনুব্রতের আর্জি খারিজ করে রায় হাইকোর্টের

কলকাতা, ৪ মার্চ (হি.স.) : তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি। শনিবার রায় দিল কলকাতা হাই কোর্ট।

দিল্লি যাওয়া আটকাতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন গরুপাচার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা অনুব্রত। শনিবার আদালতে শুনানি চলাকালীন তৃণমূল নেতার আইনজীবী জানান, শারীরিক ভাবে অনুব্রত অসুস্থ। যার প্রেক্ষিতে ইডি জানায় প্রয়োজনে দিল্লি এমসে চিকিৎসার বন্দোবস্ত হবে অনুব্রতের। বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে অনুব্রতের আইনজীবী জানান, দিল্লি হাই কোর্টে ইডি মৌখিক ভাবে আশ্বাস দিয়েছিল ওই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাজিরা করানো হবে।
দিল্লি যাওয়া আটকাতে একাধিকবার একাধিক আদালতে আবেদন জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল। বারবার বলেছেন শারীরিক অসুস্থতার কথা। শুক্রবারই তাঁর আরজি খারিজ করে দিয়েছিল দিল্লি হাই কোর্ট। কলকাতা হাই কোর্টে অবশ্য ওইদিন মামলার শুনানি হয়নি। শনিবার সকাল ১১টায় শুনানির সময় ধার্য করা হয়েছিল বিচারপতি বিবেক চৌধুরীর বিশেষ বেঞ্চে। সেইমতো এদিন শুনানির পর প্রথমার্ধ্বে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি। বিকেলে রায়ঘোষণায় জানা গেল, অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ায় ইডির উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top