News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • লাম্পি ভাইরাস : বরাক উপত্যকা সহ অসমের পাঁচ জেলায় আক্রান্ত শতাধিক গবাদি পশু, সরকারের সাহায্য যাচ্ঞা গোপালকদের
Image

লাম্পি ভাইরাস : বরাক উপত্যকা সহ অসমের পাঁচ জেলায় আক্রান্ত শতাধিক গবাদি পশু, সরকারের সাহায্য যাচ্ঞা গোপালকদের

গুয়াহাটি, ৪ মার্চ (হি.স.) : অসমে ফের হামলা চালিয়েছে লাম্পি ভাইরাস। লাম্পি ভাইরাসের প্রাদুর্ভাবে ইতিমধ্যে রাজ্যের শতাধিক গবাদি পশু আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গবাদি পশুদের মারণ এই চর্মরোগের দ্রুত সংক্রমণ থেকে রক্ষা করতে সরকারের সাহায্য চেয়েছেন উদ্বিগ্ন গোপালকরা।

রাজ্যের পশুপালন ও ভেটেরিনারি দফতর সূত্রে জানা গেছে, লাম্পি ভাইরাস স্কিন ডিজিজ (এলএসডি)-এর প্রদুর্ভাব দক্ষিণ অসমের বরাক উপত্যকার কাছাড়, হাইলাকান্দি ও করিমগঞ্জ, কামরূপ গ্রামীণ এবং বরপেটা জেলায় সবচেয়ে বেশি দেখা দিয়েছে।

লাম্পি ভাইরাস-এর মতো চর্মরোগটি প্রথম ২০১৯ সালের আগস্টে ওড়িশার চারটি জেলা ময়ূরভাং, বালাসোর, ভদ্রক, কেন্দ্রপাড়া এবং কটকে আবিষ্কৃত হয়েছিল। এর পর এই সংক্রমণ উত্তর-পূর্ব সহ রাজস্থান, গুজরাতেও ছড়িয়ে পড়ে। রাজস্থানে চার হাজারেরও বেশি গবাদি পশুর মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল ৯৪ হাজারেরও বেশি গবাদি পশু। এছাড়া একাধিক জেলায় এই ভাইরাস ছড়িয়ে পড়ে গত বছরের জুলাই-আগস্টে। সবচেয়ে পরিস্থিতি খারাপ হয়েছিল রাজস্থানের ১৬টি জেলায়। এছাড়া গুজরাটের কচ্ছ, সৌরাষ্ট্র, উত্তর গুজরাট এবং দক্ষিণ গুজরাট অঞ্চলের ১৪টি জেলায় ছড়িয়ে পড়ে এই সংক্রমণ।

তবে উদ্বেগের বিষয়, ওই ভাইরাসের সংক্রমণ রুখতে নির্দিষ্ট কোনও ভ্যাকসিন বা প্রতিষেধক বের হয়নি। তাই সমস্যা বাড়ছে পশু চিকিৎসায়। সূত্রটি বলেছে, লাম্পি ভাইরাস কেবল গবাদি পশু নয়, অন্য প্রজাতির পশুর মধ্যেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

পশুপালন দফতরের আরও খবর, শেষবার কোভিট-১৯ সংকটকালে অসমে লাম্পি ভাইরাসের প্রাদুর্ভাবে প্রায় ১৭ হাজারের বেশি গৃহপালিত শূকরকে মেরে ফেলা হয়েছিল।

এদিকে অসমে শত শত গবাদি পশু লাম্পি ভাইরাসে আক্রান্ত হওয়ায় গোপালকরা সরকারের কাছে সাহায্যের আহ্বান জানিয়েছেন। এই রোগে আক্রান্ত হয়ে সীমাহীন সংখ্যক গবাদি পশুর মৃত্যুর আশঙ্কা করছেন তাঁরা।

Releated Posts

জাতিগত সংঘাত মেটাতে মেইতেইদের ‘বড় ভাই-বোনের’ ভূমিকা পালনের আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): মণিপুরের দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাত অবসানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘বড় ভাই ও বড় বোনের’ মতো…

ByByNews Desk Aug 19, 2026

মণিপুরে এনআরসি-র দাবিতে বন্‌ধ, টানা দ্বিতীয় দিন ব্যাহত স্বাভাবিক জনজীবন

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): ২০২৭ সালের জনগণনার আগে মণিপুরে জাতীয় নাগরিক পঞ্জি হালনাগাদের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার রাজ্যব্যাপী…

ByByNews Desk Aug 19, 2026

জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থার লক্ষ্যে অসমের ৩৫ জেলায় ডিসি অফিসে সংস্কার: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে অসমের ৩৫টি জেলার ডেপুটি কমিশনার…

ByByNews Desk Aug 19, 2026

‘অসম মালা ৪.০’-এ ১০ হাজার কোটি টাকা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার বড় সম্প্রসারণ অসমে

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): গ্রামীণ এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বড়সড় পরিকাঠামো সম্প্রসারণের ঘোষণা করল অসম…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top