News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লী ও ঢাকায় বসে দুই প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের সাথে ইন্টারনেট গেইটওয়ের উদ্বোধন ২৩শে
Image

দিল্লী ও ঢাকায় বসে দুই প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের সাথে ইন্টারনেট গেইটওয়ের উদ্বোধন ২৩শে

indo bangla internetনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ বাংলাদেশের কক্সবাজার থেকে আগরতলা পর্য্যন্ত ইন্টারনেট গেইটওয়ে এর উদ্বোধন হতে যাচ্ছে ২৩ মার্চ৷ সূত্রের খবর, দুই রাষ্ট্রের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন৷ একই দিনে ত্রিপুরা থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে৷ এই বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধনও একইভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ নিজ রাষ্ট্রের জাতীয় রাজধানী থেকে করবেন৷ মূলতঃ দুই রাষ্ট্রের মৈত্রির আদান প্রদান হিসেবেই একই দিনে ইন্টারনেট গেইটওয়ে এবং বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন বলে মনে করছেন কূটনৈতিক মহল৷ তাঁদের মতে ভারত থেকে বিদ্যুৎ আমদানী এবং বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ প্রদান দুই রাষ্ট্রের মৈত্রির সম্পর্ককেই আরো সুদৃঢ় করবে৷
ইন্টারনেট গেইটওয়ের উদ্বোধন প্রসঙ্গে বিএসএনএল ত্রিপুরা এসএসএ’র জেনারেল ম্যানেজার জে রবিচন্দ্র জানিয়েছেন, মার্চের শেষ সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের চূড়ান্ত পরিকল্পনা রয়েছে৷ পিএমও সূত্রে খবর, প্রধানমন্ত্রীর কার্য্যসূচীতে মার্চের শেষ সপ্তাহেই ইন্টারনেট গেইটওয়ে এবং বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধনের বিষয়টি রয়েছে৷
উল্লেখ্য কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী রবিশংকর আগরতলায় গত ১১ জুলাই ইন্টারনেট গেইটওয়ের ভিত্তিপ্রস্তর নির্মাণের ফলক উন্মোচন করেছিলেন৷ গত ডিসেম্বরেই এর উদ্বোধনের পরিকল্পনা ছিল৷ সেই মোতাবেক এপার ওপার উভয় অংশের ফাইবার অপটিক লাইন বসানোর কাজও সময়মতো সম্পন্ন হয়েছে৷ এরপর থেকে উদ্বোধনের অপেক্ষায় ইন্টারনেট গেইটওয়ে৷ দেশের মধ্যে মুম্বাই এবং চেন্নাইয়ের পর আগরতলাতেই হচ্ছে হাই স্পীড ব্যান্ডউইথের ইন্টারনেট গেইটওয়ে৷ বাংলাদেশের মাধ্যমে কক্সবাজার হয়ে ত্রিপুরার সাথে নেটওয়ার্ক সংযুক্তিকরণ বিশ্বের দরবারে শুধু এই রাজ্যই নয়, সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে উন্মুক্ত করে দিতে সহায়ক হবে৷ এই প্রসঙ্গে বিএসএনএলের ত্রিপুরা শাখার জেনারেল ম্যানেজার বলেন, আগামী দিনে ইন্টারনেট পরিষেবায় ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চল সহ পূর্বোত্তর ভারতের ঘাঁটিতে পরিণত হতে যাচ্ছে৷ তাতে শুধু এরাজ্য নয়, সমগ্র উত্তর পূর্বাঞ্চল এবং পূর্ব ভারত উপকৃত হবে৷ সূত্রের খবর, ইন্টারনেট গেইটওয়েকে পঁুজী ধরে ইতিমধ্যে শিলংয়ে বিভিন্ন কল সেন্টার এবং কর্পোরেট সংস্থাগুলি গ্রাহক সেবা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে৷ রাজ্যে অবশ্য এই ধরনের কোন উদ্যোগ এখনও নেওয়া হয়নি৷ প্রশাসনিক এক আমলার মতে, মানসিকতার পরিবর্তন না হওয়া পর্য্যন্ত বৃহত্তর ভারতের সাথে পা মিলিয়ে চলা সম্ভব হয়ে উঠবে না এরাজ্যের৷ তবে, এই ঐতিহাসিক মুহুর্তের অপেক্ষায় গোটা রাজ্যবাসী৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top