News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুকুরের জলে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ, খুনের অভিযোগ
Image

পুকুরের জলে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ, খুনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৩ মার্চ৷৷ পুকুরের জল থেকে উদ্ধার এক ব্যাক্তির মৃতদেহ৷ ঘটনা শুক্রবার বিলোনিয়া মনুরমুখের রাখিরাম পাড়াতে৷ শুক্রবার সকাল  নয়টা নাগাদ  বিলোনিয়া মনুরমুখের রাখিরাম পাড়াতে কিছু লোক পুকুরের জলে মৃতদেহ ভাসতে দেখে খবর দেয় বিলোনিয়া থানাতে৷ খবর পেয়ে ছুটে আসে পুলিশ৷ পুকুরের জল থেকে উদ্ধার করে মৃতদেহ৷ উদ্ধারকৃত মৃত ব্যক্তির নাম সঞ্জু ত্রিপুরা৷ বয়স ৩৫৷ পেশায় শ্রমিক৷  সঞ্জু ত্রিপুরার মৃতদেহের মধ্যে আঘাতের চিহ্ণও পাওয়া গেছে৷ কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে সন্দেহ দেখা  দিয়েছে৷  আশঙ্কা করা হচ্ছে  এটি হত্যাকাণ্ডের ঘটনা৷ এলাকাবাসী সহ মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের অভিযোগ পারিবারিক অশান্তির জেরে সঞ্জু ত্রিপুরার স্ত্রী ও ছেলে মিলে সঞ্জুকে হত্যা করে পুকুরের মধ্যে ফেলে দিয়েছে তথ্য প্রমান লোপাটের জন্য৷ খবর দেওয়া হয় ফরেনসিক বিশেষজ্ঞ টিমকে৷ ঘটনা স্থলে ছুটে আসে উদয়পুর থেকে ফরেনসিক বিশেষজ্ঞ টিম৷  বিভিন্ন সেম্পেল সংগ্রহ করে নিয়ে যায়৷ পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সঞ্জু ত্রিপুরার স্ত্রী ও ছেলেকে আটক করে বিলোনিয়া থানাতে নিয়ে আসে৷ চলছে জিজ্ঞাসাবাদ সহ তদন্ত৷এদিকে পুলিশ সঞ্জু ত্রিপুরার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় বিলোনিয়া হাসপাতালে৷   ময়ন তদন্তের পর সঞ্জুর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top