নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৩ মার্চ৷৷ পুকুরের জল থেকে উদ্ধার এক ব্যাক্তির মৃতদেহ৷ ঘটনা শুক্রবার বিলোনিয়া মনুরমুখের রাখিরাম পাড়াতে৷ শুক্রবার সকাল নয়টা নাগাদ বিলোনিয়া মনুরমুখের রাখিরাম পাড়াতে কিছু লোক পুকুরের জলে মৃতদেহ ভাসতে দেখে খবর দেয় বিলোনিয়া থানাতে৷ খবর পেয়ে ছুটে আসে পুলিশ৷ পুকুরের জল থেকে উদ্ধার করে মৃতদেহ৷ উদ্ধারকৃত মৃত ব্যক্তির নাম সঞ্জু ত্রিপুরা৷ বয়স ৩৫৷ পেশায় শ্রমিক৷ সঞ্জু ত্রিপুরার মৃতদেহের মধ্যে আঘাতের চিহ্ণও পাওয়া গেছে৷ কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে এটি হত্যাকাণ্ডের ঘটনা৷ এলাকাবাসী সহ মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের অভিযোগ পারিবারিক অশান্তির জেরে সঞ্জু ত্রিপুরার স্ত্রী ও ছেলে মিলে সঞ্জুকে হত্যা করে পুকুরের মধ্যে ফেলে দিয়েছে তথ্য প্রমান লোপাটের জন্য৷ খবর দেওয়া হয় ফরেনসিক বিশেষজ্ঞ টিমকে৷ ঘটনা স্থলে ছুটে আসে উদয়পুর থেকে ফরেনসিক বিশেষজ্ঞ টিম৷ বিভিন্ন সেম্পেল সংগ্রহ করে নিয়ে যায়৷ পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সঞ্জু ত্রিপুরার স্ত্রী ও ছেলেকে আটক করে বিলোনিয়া থানাতে নিয়ে আসে৷ চলছে জিজ্ঞাসাবাদ সহ তদন্ত৷এদিকে পুলিশ সঞ্জু ত্রিপুরার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় বিলোনিয়া হাসপাতালে৷ ময়ন তদন্তের পর সঞ্জুর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে৷

পুকুরের জলে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ, খুনের অভিযোগ
Tags:
Releated Posts
সাব্রুম রেলস্টেশনগামী যাত্রীদের দুর্ভোগ, আলো ও নিরাপত্তার দাবিতে সরব স্থানীয়রা
আগরতলা, ২০ জুন: সাব্রুম রেলস্টেশনে যাতায়াতকারী নিত্যযাত্রী ও যানবাহন চালকদের দীর্ঘদিনের ভোগান্তিকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে স্থানীয় মহলে।…
আপত্তিকর ছবির প্রতিবাদ করায় হামলার অভিযোগ, গুরুতর আহত যুবক হাসপাতালে
আগরতলা, ২০ জুন: মেসেঞ্জারে এক গৃহবধূকে আপত্তিকর ছবি ও বার্তা পাঠানোর অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদ জানাতে গিয়ে হামলার…
জামাইষষ্ঠীতেও গ্রামীণ বাজারে মন্দার ছাপ, মাছ বিক্রি নিয়ে হতাশ ব্যবসায়ীরা
সোনামুড়া, ২০ জুন: হিন্দু বাঙালির অন্যতম জনপ্রিয় উৎসব জামাইষষ্ঠীকে ঘিরে অন্যান্য বছরের মতো গ্রামীণ এলাকায় তেমন উৎসবের আমেজ…
বাধারঘাটে বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন; চাঞ্চল্য
আগরতলা, ২০ জুন: রাজ্যের স্বাস্থ্য দফতরের দুই কর্মীর কথিত পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে আগরতলার বাধারঘাট এলাকায় এক মহিলার…


















