News Flash

Image

রামনগরে বিজেপির বিজয় মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ বিজেপির জয়ে দিকে দিকে চলছে বিজয় মিছিল৷ রামনগর কেন্দ্রে সুরজিৎ দত্তের অষ্টম বার জয় রামনগর ৮ নং এলাকা দিয়ে বিজয় মিছিল করল কর্মী সমর্থকরা৷ রামনগর বিধানসভা কেন্দ্র থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন সুরজিৎ দত্ত৷৷ তিনি এখনো পর্যন্ত আটবার রামনগর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন৷ কংগ্রেস টি ইউজেএস জোট সরকারের আমলে তিনি মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছেন৷ পরবর্তী সময়ে দলীয় আভ্যন্তরীণ কোন্দলের  জেরে তিনি কংগ্রেস দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন৷ জনদরদী এই নেতাকে বিজেপি বরণ করে সেই কেন্দ্র থেকেই পুনরায় বিধায়ক হিসেবে মনোনীত করে৷ পরপর দুবার তিনি বিজেপির দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে রামনগর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হয়েছেন৷ রামনগর বিধানসভা কেন্দ্র থেকে একটানা ৮ বার বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ায় এলাকার দলীয় কর্মী সমর্থক সহ সমস্ত স্তরের জনগণ দারুন খুশি৷ শুক্রবার বিধায়ককে নিয়ে এলাকার জনগণ এবং দলীয় কর্মী সমর্থকরা বিজয় মিছিল করেন৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top