নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ বিজেপির জয়ে দিকে দিকে চলছে বিজয় মিছিল৷ রামনগর কেন্দ্রে সুরজিৎ দত্তের অষ্টম বার জয় রামনগর ৮ নং এলাকা দিয়ে বিজয় মিছিল করল কর্মী সমর্থকরা৷ রামনগর বিধানসভা কেন্দ্র থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন সুরজিৎ দত্ত৷৷ তিনি এখনো পর্যন্ত আটবার রামনগর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন৷ কংগ্রেস টি ইউজেএস জোট সরকারের আমলে তিনি মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছেন৷ পরবর্তী সময়ে দলীয় আভ্যন্তরীণ কোন্দলের জেরে তিনি কংগ্রেস দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন৷ জনদরদী এই নেতাকে বিজেপি বরণ করে সেই কেন্দ্র থেকেই পুনরায় বিধায়ক হিসেবে মনোনীত করে৷ পরপর দুবার তিনি বিজেপির দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে রামনগর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হয়েছেন৷ রামনগর বিধানসভা কেন্দ্র থেকে একটানা ৮ বার বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ায় এলাকার দলীয় কর্মী সমর্থক সহ সমস্ত স্তরের জনগণ দারুন খুশি৷ শুক্রবার বিধায়ককে নিয়ে এলাকার জনগণ এবং দলীয় কর্মী সমর্থকরা বিজয় মিছিল করেন৷

রামনগরে বিজেপির বিজয় মিছিল
Tags:
Releated Posts
চাকমাঘাটে জনসংযোগ কর্মসূচিতে মন্ত্রী বিকাশ দেববর্মা, সরাসরি শুনলেন গ্রামবাসীদের সমস্যা
আগরতলা, ২০ জুন: গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের অভাব-অভিযোগ ও দৈনন্দিন সমস্যার কথা সরাসরি জানতে শনিবার দিনভর চাকমাঘাট…
নিট পরীক্ষা: সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্য কিছু বিধিনিষেধ আরোপ
আগরতলা, ২০ জুন : আগামী ২১ জুন, ২০২৬ পশ্চিম ত্রিপুরা জেলার ৯টি পরীক্ষা কেন্দ্রে নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম…
বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ ছাত্র সংসদের উদ্যোগে রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান ৪১ জনের
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২১ জুন: “রক্তদান জীবনদান” এই বার্তাকে সামনে রেখে বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের ছাত্র সংসদের উদ্যোগে শনিবার এক…
সাব্রুম রেলস্টেশনগামী যাত্রীদের দুর্ভোগ, আলো ও নিরাপত্তার দাবিতে সরব স্থানীয়রা
আগরতলা, ২০ জুন: সাব্রুম রেলস্টেশনে যাতায়াতকারী নিত্যযাত্রী ও যানবাহন চালকদের দীর্ঘদিনের ভোগান্তিকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে স্থানীয় মহলে।…


















